‘ওরা জেগেছে’(ভিডিওসহ)
প্রায় এক দশক পর আবার বড় পর্দায় ফিরছে অ্যাকশনধর্মী সাই-ফাই সিরিজ 'স্টার ওয়ারস'। সিরিজটির সপ্তম সিনেমা 'দ্য ফোর্স অ্যাওয়েইকেনস'-এর টিজার ট্রেইলার প্রকাশিত হলো সম্প্রতি।
৮৮ সেকেন্ডের টিজারটিতে সিনেমার নতুন যে চমকগুলো থাকছে তারইঙ্গিত দেওয়া হয়েছে ভালোভাবেই। শুরুতেই দেখা যায়, ধূ ধূ মরুভূমিতে ভয়াবহ এককণ্ঠস্বর শুনে চমকে ওঠে একজন স্টর্মট্রুপার। "ওরা জেগেছে, তুমি কি বুঝতেপারছো?"- টিজারে এমন এক সতর্কবার্তাই বলে দিচ্ছে, বড় ধরনের এক চ্যালেঞ্জ অপেক্ষাকরছে অন্তরীক্ষের যোদ্ধাদের জন্য।
নতুনত্ব এসছেড্রয়েডগুলোতেও। অভিনব কিছু ড্রয়েডসহ দেখা গেছে নতুন একটি লাইটসেইবার, যেটি হাতে তুষারঘেরাবনের ভেতরে ঢুকছে আলখাল্লায় সর্বাঙ্গ ঢাকা এক খলনায়ক। টিজারটি শেষ হয় মিলেনিয়ামফ্যালকনের আকাশে উড়ে যাওয়ার দৃশ্য দিয়ে।
'স্টার ওয়ারস এপিসোড সিক্স:রিটার্ন অফ দ্য জেডাই'-এর গল্পের প্রায় ৩০ বছর পরের কাহিনি নিয়ে এগিয়েছে সিনেমাটিরগল্প। সেই সঙ্গে প্রায় ৩১ বছর পর 'স্টার ওয়ারস' সিরিজে নিজেদের চরিত্রগুলোতেফিরছেন কিংবদন্তী অভিনেতা হ্যারিসন ফোর্ড, মার্ক হ্যামিল এবং ক্যারি ফিশার।
জে.জে. আব্রামস পরিচালিত'স্টার ওয়ারস এপিসোড সেভেন: দ্য ফোর্স অ্যাওয়েইকেনস' মুক্তি পাবে ২০১৫ সালের ডিসেম্বর মাসে।
