২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পর্দায় আসিমভের 'ফাউন্ডেশন'

মার্কিন লেখক আইজ্যাক আসিমভের বৈজ্ঞানিক কল্পকাহিনি 'দ্য ফাউন্ডেশন'কে সেলুলয়েডে আনার বহু চেষ্টাই করা হয়েছে। শেষ পর্যন্ত এই কঠিন দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক ও প্রযোজক জোনাথন নোলান। পরিচালক ক্রিস্টোফার নোলানের ভাই অবশ্য 'দ্য ফাউন্ডেশন'কে নিয়ে আসছেন ছোট পর্দায় টিভি সিরিজ হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

হোম বক্স অফিস নেটওয়ার্কের (এইচবিও) জন্য আসিমভের 'ফাউন্ডেশন ট্রিলজি'কে একটি সাই-ফাই টিভি সিরিজে রূপ দিতে যাচ্ছেন নোলান। এটি হতে যাচ্ছে এইচবিও এর দ্বিতীয় সাই-ফাই টিভি সিরিজ। প্রথম টিভি সিরিজ 'ওয়েস্টওয়ার্ল্ড'-এর কিছু পর্ব এবং পাইলট এপিসোডটি লেখা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন নোলান।

'ফাউন্ডেশন'কে টিভি সিরিজে রূপ দেওয়ার ব্যাপারে একটি সাক্ষাতকারে নোলান জানান, "আইজ্যাক আসিমভের 'ফাউন্ডেশন' উপন্যাসগুলো আমার খুব পছন্দের। বইগুলো অবশ্যই খুব একটা পরিচিত নয়, তবে আমি মনে করি যারা এগুলো পড়বেন অবশ্যই তারা নতুন কিছু খুঁজে পাবেন। এই বইগুলো খুবই অনুপ্রেরণা যোগায়। এমনকি অনেক সায়েন্স ফিকশন বইও লেখা হয়েছে এই সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে। যারা পড়েন নি এখনই পড়ে ফেলুন। এমন কিছু জানতে পারবেন যা আগে কখনও কল্পনাও করেননি"।

হারি শেলডন নামের একজন গণিতজ্ঞ যিনি অ্যালগরিদমের মাধ্যমেই বলে দিতে পারেন ভবিষ্যৎ। এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে এগিয়েছে 'ফ্য ফাউন্ডেশন' সিরিজের গল্প।

কবে থেকে নোলান টিভি সিরিজটির কাজে হাত দেবেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।