সবচেয়ে প্রভাবশালী তারকা শিশু
তারকা শিশুদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং র্যাপার কেনি ওয়েস্টের কন্যা নর্থ ওয়েস্ট। তারকাদের সন্তানদের ওপর এক মার্কিন সাময়িকীর চালানো জরিপে উঠে এসেছে এ তথ্য।
কমপ্লেক্স ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্পাদক জানান, নবজাতক থেকে শুরু করে তিন বছর বয়সী তারকা শিশুদের নিয়ে আয়োজন করা হয় এই জরিপের। খ্যাতি, জনপ্রিয়তা এবং ভক্তদের আগ্রহের দিক থেকে কার সন্তান এখন আছে সবচেয়ে এগিয়ে - তা জানতেই চালানো হয় জরিপটি।
জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন সঙ্গীতশিল্পী দম্পতি জেয় জি এবং বিয়ন্সে নোলেসের মেয়ে ব্লু আইভি কার্টার। তৃতীয় স্থানে আছেন রায়ান গসলিং এবং ইভা মেন্ডেজের মেয়ে।
ওদিকে ভূমিষ্ঠ হওয়ার আগেই চতুর্থ স্থান দখল করে আছে গায়ক জাস্টিন টিম্বারলেক এবং অভিনেত্রী জেসিকা বিয়েলের সন্তান। পঞ্চম স্থানে আছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের ছেলে জর্জ।
আর ষষ্ঠ অবস্থানে আছে মিলা কুনিস এবং অ্যাশটন কুচারের মেয়ে ওয়াট কুচার।
