২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটি বদল করলেন কাম্বারব্যাচ 

অবশেষে বাগদান সেরেই ফেললেন 'শার্লক' খ্যাত ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। প্রেমিকা সোফি হান্টারের সঙ্গে আংটি বদলের খবরটি বেশ অভিনবভাবেই প্রকাশ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ, আইএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় খবরটি। পত্রিকাটির বুধবারের প্রকাশনায় ৫৭ নম্বর পাতার 'আসন্ন বিবাহ' কলামে ছাপা হয় কাম্বারব্যাচ ও হান্টারের বাগদানের খবর।

সবসময়ই নিজেদের সম্পর্কের গোপনীয়তা বজায় রেখেছেন ৩৮ বছর বয়সী কাম্বারব্যাচ এবং মঞ্চ নাটকের পরিচালক হান্টার। এমনকি পাপারাজ্জিরা কখনও তাদের ক্যামেরাবন্দি করতে পারেনি। গণমাধ্যমের সামনে প্রথম এই দুজন একসঙ্গে হাজির হন জুনে ফ্রেঞ্চ ওপেন চলাকালীন।

এ মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটছে কাম্বারব্যাচের। 'শালর্ক'-এর নতুন সিজন নিয়ে ব্যস্ততার পাশাপাশি মুক্তির অপেক্ষায় 'দ্য ইমিটেশন গেইম' সিনেমাটি। এছাড়াও কাজ করছেন 'দ্য জাঙ্গল বুক' সিনেমায়। ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে তার আরও একটি সিনেমা 'দ্য হবিট: দ্য ব্যাটল অফ ফাইভ আর্মিস'।

আর মঞ্চ নাটক নিয়ে বরাবরের মতই ব্যস্ত হান্টার। কাজ করেছেন বড় পর্দাতেও।