২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামিতার পক্ষে কথা বলে বিপাকে আমির 

‘সাত্যামেভ জায়াতে’ অনুষ্ঠানে সমকামিতা নিয়ে কথা বলায় আইনি নোটিশ পাঠানো হয়েছে আমির খানকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:24 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, ‘সাত্যামেভ জায়াতে’র সমকামিতা বিষয়ক পর্বটি প্রচারের পর একটি পিটিশন করা হয় আমিরের বিরুদ্ধে। যেখানে অভিযোগ করা হয়, নিজের অনুষ্ঠানের মাধ্যমে সমকামিতাকে 'প্রশ্রয়' দিচ্ছেন তিনি।

পিটিশনটি করেন আইনজীবী মানদিপ কউর।

সম্প্রতি এই পিটিশনকে কেন্দ্র করে আমিরকে জবাবদিহি করতে বলেছে আদালত। আর এ জন্য তাকে ১৯শে ডিসেম্বর পযর্ন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। 

১৯শে অক্টোবর প্রচারিত ‘সাত্যামেভ জায়াতে’র পর্বে সমকামিসহ ভিন্ন যৌনতার অধিকারীদের জীবনযাপন ও অধিকার নিয়ে কথা বলেন আমির। কিন্তু মানদিপের অভিযোগ, অনেক আগেই এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।