২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান–দিপিকা একসঙ্গে?

ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ খানকে পাশে পেয়েছেন দিপিকা পাড়ুকোন। সালমান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও হারিয়েছেন। তবে আবার হয়েতা মিলতে যাচ্ছে 'দাবাং' খানের নায়িকা হওয়ার সুযোগ আর তাও ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 12:12 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সালমান ও দিপিকাকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণে আগ্রহী ইয়াশ রাজ ফিল্মস। আর এই সিনেমাটি পরিচালনা করতে পারেন ‘মেরে ব্রাদার কি দুলহান’ খ্যাত আলি আব্বাস জাফর।

খানদের মধ্যে শাহরুখকে নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছে ইয়াশ রাজ ফিল্মস।২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছিল সালমানের সঙ্গে এই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা যা ব্যাপক ব্যবসাসফল হয়। 

এদিকে ‘কিক’ তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে বাধ্য হন দিপিকা। সুরাজ বারজাতিয়ার ‘বারে ভাইয়া' সিনেমায় দিপিকার সঙ্গে কাজ করার কথা ছিল সালমানের। কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি দিপিকা।

পরে চরিত্রটি চলে যায় সোনাম কাপুরের হাতে। সিনেমাটির নামও বদলে রাখা হয় ‘প্রেম রাতান ধান পায়ো’। 

বর্তমানে ইরফান খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিকু’ এবং রানবির কাপুরের সঙ্গে ‘তামাশা’ সিনেমার কাজে ব্যস্ত আছেন দিপিকা। ওদিকে সালমান শুটিং করছেন ‘প্রেম রাতান ধান পায়ো’র।