২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে ইবোলা’

মার্কিন হিপ হপ তারকা ক্রিস ব্রাউন মহামারীতে রূপ নেওয়া ইবোলা ভাইরাসের সংক্রমণকে আখ্যা দিলেন ‘জনসংখ্যা নিয়ন্ত্রক’ হিসেবে। সম্প্রতি মাইক্রব্লগিং সাইট টুইটারে এই মন্তব্য করেছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রবিবার ব্রাউন টুইট করেন, “আমি জানি না… কিন্তু আমার মনে হয়, ইবোলা মহামারী আসলে জনসংখ্যা নিয়ন্ত্ররণেরই এক মাধ্যম।”

ইবোলা ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত চার হাজারেরও বেশি প্রাণহানী হয়েছে। আর তাই ব্রাউনের এমন মন্তব্য খুব একটা ভালো ভাবে নেননি অনেকে। ব্রাউনের টুইটের প্রতিক্রিয়ায় তার এক অনুসারী মন্তব্য করেন, “সত্যি?”

এই প্রশ্ন দেখেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন ২৫ বছর বয়সী ব্রাউন। তখন তিনি টুইট করেন, “আচ্ছা, এখন আমি চুপ করছি।”