২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বন্ড গার্ল 

অবশেষে মিলেছে নতুন বন্ড গার্ল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বন্ড গার্ল হিসেবে পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেড্যু। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 10:29 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

সেড্যু অভিনীত 'ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার' সিনেমাপ্রেমীদের কাছে অচেনা নয়। ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম দ'র জেতা দুই নারীর প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।  এছাড়াও 'মিশন: ইম্পসিবল - ঘোস্ট প্রোটোকল' - এ ফরাসি এক ভাড়াটে খুনির ভূমিকায় তার অভিনয়ও প্রশংসিত হয়। 

জেমস বন্ডের ২৪তম এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি সিনেমায় সেড্যুকে বন্ডের প্রেমিকা হিসেবে দেখা যাবে নাকি রহস্যময়ী কোন নারীর চরিত্রে, তা এখনও নিশ্চিত নয়। সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে। পরিচালকের আসনে বসবেন স্যাম মেন্ডেস।

তবে এর আগে সেড্যুকে কস্টিউম, মেকআপ এবং ক্যামেরা টেস্ট পার করতে হবে।

ফরাসি সিনেমা ছাড়াও 'মিডনাইট ইন প্যারিস' ও 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল' সিনেমায় দেখা গেছে সেড্যুকে।