২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ-ইলিয়ানার 'হ্যাপি এন্ডিং' (ভিডিও)

নতুন সিনেমা 'হ্যাপি এন্ডিং'- সাইফের সঙ্গে আরও দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজ, কালকি কোচিন, গোবিন্দ এবং রানভির শোরেকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

লস এঞ্জেলসে শুটিং হওয়া এই রোমান্টিক কমেডিতে সাইফ অভিনয় করছেন হলিউডের এক চিত্রনাট্যকারের ভূমিকায়। এক সময়ের এই সফল লেখকের ক্যারিয়ার যখন ডুবতে বসেছে তখনই তার সাহায্যে এগিয়ে আসেন উঠতি এক পরিচালক।

আর এই উঠতি হলিউড নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেনগোবিন্দ। 'হ্যাপি এন্ডিং'-এর সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেইলারে আরও চোখে পড়ে প্রিতি জিনটা এবং কারিনা কাপুরখানকে। 

'লাভ আজ কাল', 'ককটেইল'-এর মতো রোমান্টিক কমেডি উপহার দেওয়া সাইফ এবারও ভিন্নতার স্বাদ দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। 

সিনেমাটি পরিচালনা করেছেন 'গো গোয়া গন'-এর রাজনিদিমোরু এবং কৃষ্ণা ডিকে জুটি। ইরস ইন্টারন্যাশনালের সঙ্গে মিলে যৌথভাবে সিনেমাটিপ্রযোজনা করেছে সাইফের প্রযোজনা সংস্থা ইল্যুমিনাতি।

'হ্যাপি এন্ডিং' মুক্তি পাবে ২৮শে নভেম্বর।