ঈদে টিভি নাটক
ঈদ উপলক্ষে নির্মিত হরেক অনুষ্ঠানের ভীড়ে নাটককেই প্রাধ্যান্য দেয় টেলিভিশন চ্যানেলগুলো। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এক ঝলকে দেখে নিন তাদের সময়সূচি--
এটিএন বাংলা
ঈদ অনুষ্ঠানমালায় ছয়দিনে দশটি এক পর্বের নাটক ও একটি পাঁচ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা।
‘সেই সাত দিন’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) বিকাল ৫টা ৩৫ মিনিটে। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রিপন। অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, ইশানা, ডলি জহুর, সাবেরী আলম, ইভান রেহান প্রমুখ। দুই তরুণ-তরুণীর প্রেম নিয়ে লেখা হয়েছে নাটকের কাহিনি।
‘রাজমহলের লেখক’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি লিখেছেন হালের আলোচিত কলামিস্ট ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। সবুর খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন-- জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর প্রমুখ। এক লেখক নাটকটির মূল চরিত্র, তার মানসিক পরিবর্তনকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।
হানিফ সংকেতের ঈদের নাটক ‘সার কথার ধার বেশি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন-- আবুল হায়াত, শর্মিলী আহমেদ, কুসুম শিকদার, মীর সাব্বির প্রমুখ। সবসময় ড্রামা ধাঁচের বক্তব্যপ্রধান নাটক নির্মাণ করেন হানিফ সংকেত, এবারও তার ব্যাতিক্রম হয়নি।
‘দ্য লস্ট মেমোরিজ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মাসুম রেজার রচনা ও সৈয়দ আওলাদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, তারিন, আবুল হায়াত, অয়ন চৌধুরী প্রমুখ। পরকীয়া প্রেমের সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট নানা হাস্যকর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘শুধু তোমারই জন্য’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) বিকাল ৫টা ৩৫ মিনিটে। বাবুল আহমেদ পরিচালিত রোমান্টিক ধাচের নাটকটিতে অভিনয় করেছেন— বাবুল আহমেদ, দিতি, সাজু খাদেম, অহনা প্রমুখ।
‘আলাল দুলাল পঞ্চমপত্র’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মীর সাব্বির রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, নাদিয়া এবং মীর সাব্বির। ভক্তের প্রেমিকাকে নিয়ে ভক্ত ও অভিনেতার মধ্যে দ্বন্দই কমেডি ধাচের নাটকটির উপজীব্য।
‘অবজেকশন ইয়োর অনার’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে। মুজিবল হক খোকন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, মৌটুসী, মিশু প্রমুখ। পরকীয়া প্রেমের কারণে পারিবারিক সমস্যাই জড়ানো দুই আইনজীবিকে ঘিরে নাটকের কাহিনি।
‘গল্পটা গল্প ছিল না’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। আনিসুল হক রচিত ও সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন চিত্রাভিনেতা রিয়াজ ও নৃত্য-অভিনয়শিল্পী নাদিয়া। লেখকের গল্প-ভাবনা ও তার কিছু দৃশ্যপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে থ্রিলার ধাঁচের নাটকটি।
‘শুধু মায়ের জন্য’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল রচিত ও এমদাদুল হক খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তুষার খান, চিত্রলেখা গুহ, লামিয়া মিমো, সাব্বির আহমেদ প্রমুখ।
‘হয়তো তোমারই জন্য’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) বিকাল ৫টা ৩৫ মিনিটে। সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালায় রোমান্টিক কমেডি ধাঁচের নাটকটিতে অভিনয় করেছেন— শাহরিয়ার নাজিম জয়, মিমো, সুস্মি, প্রিয়া, তানিশা করিম প্রমুখ।
পাঁচ পর্বের ধারাহিক নাটক ‘মেঘ বালিকা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে।
বাংলাভিশন
বাংলায় তাদের ঈদ অনুষ্ঠানমালায় রেখেছে তিনটি ৬ পর্বের ধারাবহিক নাটক ও ১২টি এক পর্বের নাটক।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন প্লাস’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে। মাসুদ সেজান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, নিপুন, মিশু সাব্বির, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা, ইকবাল বাবু প্রমুখ। একজন সহজ-সরল মানুষের চারপাশ কীভাবে চালাক মানুষদের মাধ্যমে আক্রান্ত হচ্ছে, দেখা যাবে ড্রামা-কমেডি ধাঁচের নাটকটিতে।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন বান্দরবান’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। সাগর জাহান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, শখ, সালাহ্উদ্দিন লাভলু, ফারুক আহমেদ, সাজু খাদেম, আরফান আহমেদ, নওশাবা, জুঁই করিম প্রমুখ। সহজ-সরল মানুষ সিকান্দার বক্স এবার যাচ্ছেন বান্দবানে।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই বন্দি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। সালাহ্উদ্দিন লাভলু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মীর সাব্বির, আখম হাসান, প্রাণ রায়, মৌসুমী নাগ, রুনা খান প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটিতে একজন পেতে চার প্রেমিক নানা রকমের হাস্যকর ঘটনা ঘটাতে থাকে।
‘মধ্যপ্রহর’ নাটকটি বিরতিহীন প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৮টায়। তৌকির আহমেদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন—বিপাশা হায়াত, তৌকির আহমেদ, নাদিয়া প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির উপজীব্য সম্পর্কের টানাপোড়েন।
‘আতা তোতার সংসার’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। শামীম জামান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, কুসুম শিকদার, শামীম জামান প্রমুখ। এক নারীকে পেতে দুই ভাইয়ের মধ্যে হাস্যকর নানা ঘটনা নিয়ে নির্মিত রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটি।
‘সেই রকম পান খোর’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৮টায়। আশরাফুল চঞ্চল রচিত ও মারুফ মিঠু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, নাদিয়া, জুঁই, মআ সালাম, দুখু সুমন প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্র পান চিবানোতে আসক্ত, তার এই আসক্তি কাটাতে চায় তার স্ত্রী ও শ্যালিকা।
‘দ্বিধা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। আনিসুল হক রচিত ও সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রিয়াজ, মম, আগুন প্রমুখ। মাল্টিপল পারসোনালিটি ডিজঅর্ডার বা ডিসোসিয়েটিভ পারসোনালিটি ডিজঅর্ডারে ভুগতে দেখা যায় নাটকের কেন্দ্রীয় চরিত্রকে। তার অবস্থার উন্নতির স্বার্থে বিসর্জন দিতে হয় একজনের ভালোলাগা।
‘লাভ অ্যান্ড ওয়ার’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৮টায়। ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তাহসান, নুসরাত ইমরোজ তিশা, ডীকন নূর, আলিফ প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকের উপজীব্য প্রেম, যার পাশাপাশি আছে দৈনন্দিন জীবনের প্রতিযোগিতা, ক্ষমা, নতুন জীবনের স্বপ্ন।
‘ফেয়ার গেম’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। কৌশিক শংকর দাস রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন—নোবেল, নাদিয়া, সুজন, শাহীন প্রমুখ। ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটির অপরহরণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘নিঃসঙ্গ রাঁধাচূড়া’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৮টায়। ফাহমিদা ইরফান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন নোবেল, তারিন, বন্যা মির্জা, খালেকুজ্জামান, হোসাইন আদিল প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটি একসময়ের স্বামী-স্ত্রীর আবার একসঙ্গে হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে।
‘ইয়েস কার্ড’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। বৃন্দাবন দাস রচিত ও সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশি, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ড্রামা ধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্র রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে চায়।
‘সাদাকালো’ বিরতিহীন প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৮টায়। রওনক হাসান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইরেশ যাকের, সুমাইয়া শিমু, রওনক হাসান প্রমুখ। মানুষের ভেতরের ভালো ও খারাপ, সাদা ও কালোর দ্বন্দই থ্রিলার-ড্রামা ধাঁচের নাটকটির উপজীব্য।
‘কাউন্টার অ্যাটাক’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। ফারুক হোসেন রচিত ও জাহিদ হাসান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, তারিন, আলীরাজ, তোফা হাসান প্রমুখ। ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটি এক গ্যাংস্টারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘মিশন ইনানী রয়েল রিসোর্ট’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৮টায়। শামীম শাহেদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সজল, সুজানা, আরফান আহমেদ, মিশু, প্রেম, লিটন প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির উপজীব্য ত্রিভুজ প্রেম।
‘লোভ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে। আলভী আহমেদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তিশা, শ্যামল, অশোক প্রমুখ। থ্রিলার-ড্রামা ধাঁচের নাটকটিতে স্বামীর মানসিক দূরত্ব ও প্রেমহীনতা স্ত্রীকে ঠেলে দেয় এক ঝুকির মুখে।
বৈশাখী টেলিভিশন
ছয় দিনের অনুষ্ঠানমালায় বৈশাখী টেলিভিশন প্রচার করবে তিনটি ছয় পর্বের ধারাবাহিক নাটক ও ছয়টি এক পর্বের নাটক।
ধারাবাহিক নাটক ‘পিটি রতন সিটি খোকন’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে। পলাশ মাহবুব রচিত এবং লিটু সোলায়মান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ, মুনিরা মিঠু, মাজনুন মিজান, আনোয়ার শাহী এবং শিশুশিল্পী মনির, বকুল, রতন, লাবু, খোকন প্রমুখ। শিশু-কিশোরদের কমেডি ধাঁচের নাটকটি নির্মিত হয়েছে একটি স্কুলের নানা ঘটনাকে উপজীব্য করে।
ধারাবাহিক নাটক ‘হঠাৎ খলিল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে (৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে। পলাশ মাহবুব রচিত ও হাসান মোর্শেদ পরিচালিত কমেডি –ড্রামা ধাঁচের নাটকটির উপজীব্য ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে নাটকের চরিত্র খলিলের পরিবর্তন।
ধারাবাহিক নাটক ‘গেন্দুচোরা লোকাল সার্ভিস’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১০টা ৩৫ মিনিটে। এসএ হক অলিক রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আমিরুল হক চৌধুরী, আল মনসুর, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, শশী প্রমুখ। একদল চোর ও তাদের সর্দারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে কমেডি ধাঁচের নাটকটি।
‘ব্রেক ফেইল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। মনজুরুল হাসান মিলন রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শশী, মঈন, মিলন ভট্ট প্রমুখ।
‘মেঘদূত ও বৃষ্টি বালিকার গল্প’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। অঞ্জন আইচ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইরেশ যাকের, বিদ্যা সিনহা মীম, এসএম মহসীন, টুটুল প্রমুখ।
‘হাবিলদার হাতেম’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। লিটু সাখাওয়াত রচিত এবং সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশারফ করিম, অপর্ণা ঘোষ প্রমুখ।
‘ফিল্ম স্কুল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। ভিনসেন্ট পলাশ রচিত এবং অনন্য ইমন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সজল, শখ প্রমুখ।
‘কুমুর হাতে নীল আংটি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। রাজু খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রওনক হাসান, মৌটুসী বিশ্বাস রাজু খান প্রমুখ।
‘পোয়েট্রি অফ লাভ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটে। আপেল মাহমুদ রচিত এবং ফয়সাল রাজিব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তারেক আনাম খান, শম্পা রেজা, নাইম প্রমুখ।
চ্যানেল নাইন
চ্যানেল নাইনের ছয়দিনের অনুষ্ঠানমালায় রয়েছেন প্রদিনি দুটি করে এক পর্বের নাটক ও একটি ধারাবাহিক নাটক।
ধারাবাহিক নাটক ‘স্পাই এজেন্সি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। শহিদ-উন-নবী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রিয়াজ, বিজরী বরকতুল্লাহ, তারিক স্বপন, শহীদুল ইসলাম সাচ্চু, সাজ্জাদ রেজা, আরফান আহমেদ প্রমুখ। কমেডি-থ্রিলার ধাঁচের নাটকটির প্রধান চরিত্র সেজান গোয়েন্দা সংস্থা খুলে নিজেই ফেঁসে যায় খুনের দায়ে।
‘লজ্জাবতী না সূর্যমুখী’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৭টা ২৫ মিনিটে। নুজহাত আলভী আহেমদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সজল, জাকিয়া বারী মম প্রমুখ। কমেডি-থ্রিলার ধাঁচের নাটকটিতে বাসর রাতের চমক দেওয়া আর রাতটিকে স্মরনীয় করতে নতুন বরকে নিয়ে রাস্তায় বের হয়ে নানা ঘটনা-দূর্ঘটনার মুখোমুখি হয় নতুন বউ।
‘আগন্তক’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে। বদরুল আনাম সৌদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, জিতু আহসান, সাজু খাদেম প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটি নির্মিত হয়েছে দাম্প্যতের টানাপোড়েন ভুলে আবার এক হওয়ার গল্প নিয়ে।
‘অন্তর্জাল’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ২৫ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত রহস্যমূলক নাটকটিতে অভিনয় করেছেন— অপূর্ব, তানজীন তিশা, জাকারিয়া মুকিত, রনি প্রমুখ।
‘এ্যাংগার স্টোরি’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে। মাবরুর রশিদ বান্নাহ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন—মিথিলা, জন কবির প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে।
‘কাঁচামরিচ ও গরম ভাত’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ২৫ মিনিটে। মিজানুর রহমান লাবু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তারিন, কল্যাণ প্রমুখ। হরর-থ্রিলার ধাঁচের নাটকটিতে এক মৃত নারীর দেখা পায় পিউ।
‘দুই অংশের শেষ একটাই’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে। তানিম রহমান অংশু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তওসিফ মাহবুব, ফারিয়া, মিশু সাব্বির, আশা প্রমুখ। ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটিতে দুই ভিন্ন ঘটনায় আটক দুইজন পরিচিত হয় পুলিশের ভ্যানে।
‘দিক শূণ্যপুর’ প্রচারিত হবে ঈদের চতুর্থদিন (৮ অক্টোবর) রাত ৭টা ২৫ মিনিটে। আলভী আহমেদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ফারহানা মিলি, প্রভা, শ্যামল মাওলা প্রমুখ। ভেঙ্গে যাওয়া প্রেমকে কেন্দ্র করে প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক-থ্রিলার ধাঁচের নাটকটি।
‘পাগল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে। কাজী শাহীদুল ইসলাম রচিত ও সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আনিসুর রহমান মিলন, শশী প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্র দীর্ঘদিন পর প্রেমিকার দেখা পাবে।
‘যাবে আমার সাথে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। অয়ন চৌধুরী রচিত ও শামীমা তুষ্টি পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, ফারাহ রুমা প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটির গল্প এগিয়েছে দুই বন্ধুর ব্যাচেলর পার্টি করতে সিলেট যাত্রার মাধ্যমে।
‘ওয়ান নাইট ইন দ্যা মুন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (৯ অক্টোবর) রাত ৯টায় ৩৫ মিনিটে। গৌতম কৈরী রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, শার্লিন প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটিতে কেন্দ্রীয় চরিত্র গডফাদারকে বদলে দেয় অপহৃত হওয়া এক তরুণীর ভালোবাসা।
‘বিষক্ষয়’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। শফিকুর রহমান শান্তনু রচিত ও অনন্য ইমন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আলভি, চিত্রলেখা গুহ, শাহেদ আলী সুজন, বেনু প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটির গল্প গড়ে উঠেছে গ্রামের এক ছোট পরিবারে বৌ, শ্বাশুড়ি ও জামাইকে ঘিরে।
‘ম্যানেজ মাস্টার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১০ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে। কায়সার আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আনিসুর রহমান মিলন, প্রভা, সঞ্জয় রাজ প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটিতে মজা করতে গিয়ে দুই বন্ধুর প্রেম ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়।
দেশ টিভি
দেশ টিভি ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে সাতদিনে সাতটি এক পর্বের নাটক ও একটি সাত পর্বের ধারবাহিক নাটক নিয়ে।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফিল্মি বাড়ি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। ফয়সাল রাজিবের পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটিতে বাবা-মার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেই নতুন স্বপ্ন দেখতে শুরু করে নাটকের নায়িকা।
‘পুলিশ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। ইমেল হক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সাজু খাদেম, তিশা, সুজাত শিমুল প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটিতে কেন্দ্রীয় পুলিশ না হতে পেরে পুলিশের চরিত্রে অভিনয় করেই দিন কাটাচ্ছিল। একদিন তাতে ছেদ পরে এক তরুণীর দেখা পেয়ে।
‘হ্যালো আব্বাজান...’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মেজবাহউদ্দীন সুমন রচিত ও আরিফ এ আহনাফ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সজল, স্বর্ণা, রহমত আলী প্রমুখ। ছেলের প্রেম বন্ধ করতে গিয়ে অত্যন্ত ধর্মপরায়ণ বাবার ফেইসবুকে আসক্ত হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটি।
‘তীর ছিলো নিয়তির হাতে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মাতিয়া বানু শুকু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, শার্লিন প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটিতে অন্যের জন্য নির্দ্বিধায় রক্তদানকারী এক নরম মনের তরুণীর দুরোরোগ্য রোগ ধরা পড়ে একদিন। তাকে বাঁচাতে ব্যাস্ত হয়ে পরে তার প্রেমিক।
‘সুরে বেসুরে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। দীপংকর দ্বীপন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— নাদিয়া, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটির গল্প এগিয়েছে মাসুমকে নিয়ে। পুরুষকণ্ঠের স্ত্রীর জন্য সে বেশ বিপদে পড়েছে।
‘শুটকি কিনলে নাটক ফ্রি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রাজীব চৌধুরী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আব্দুল্লাহ রানা, স্বাগতা, শ্যামল, রাজীব সালেহীন প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটি এক শুটকি ব্যাবসায়ীর প্রযোজক ও পরিচালক হওয়ার গল্প।
‘সারপ্রাইজ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মারুফ রেহমান রচিত ও গোলাম মুক্তাদির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। এক পৌঢ় ব্যাবসায়ির সারপ্রাইজ দেয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার ধাঁচের নাটকটি।
‘একজন রূপবানের গল্প’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। মাবরুর রশিদ বান্নাহ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শ্রিয়া সর্বজয়া, তৌসিফ মাহবুব প্রমুখ। নিম্ন আয়ের এক সাধারণ কর্মজীবি তরুণীর সন্ত্রাসী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটি।
একুশে টিভি
একুশে টেলিভিশনের ছয় দিনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে দুটি ধরাবাহিকসহ ১৪টি নাটক।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘পেরেশান অফ লাভ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রাকিব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, ইশানা, মেহজাবিন, সজল প্রমুখ। ড্রামা ধাঁচের নাটকটি দাদা-নাতীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে।
ছয় পর্বের ধারাবহিক নাটক ‘নীল কষ্ট’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে। মিলন আহমেদ রচিত ও বিইউ শুভ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, পপি, উর্মিলা, তানভির প্রমুখ। প্রেম বিরোধী এক চিত্রশিল্পীর জীবনযাপনকে নিয়ে ড্রামা ধাঁচের নাটকটির গল্প এগিয়েছে।
‘লাড্ডু’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। দীপু হাজরার রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ, প্রভা, সাব্বির, ডিজে সনিকা, ইনামূল হক, প্রমুখ। ক্যামেরার পেছনে নাটকের শিল্পী ও কলাকুশলীদের নানা ঘটনাকে তুলে ধরা হয়েছে কমেডি-ড্রামা ধাঁচের নাটকটিতে।
‘চাইনিজ ডিগ্রি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। জীবন শাহদাৎ রচিত্র ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, আরিফ মাহবুব তমাল, রাখি খন্দকার প্রমুখ। প্রেমিকার মন জয় করতে উদ্যোমী ও আবেগী এক তরুণের গল্প নিয়ে নির্মিত হয়েছে কমেডি-ড্রামা ধাঁচের নাটকটি।
‘নিরব ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। মুনতাসির রসি রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রহমত আলী, নিরব, মেহজাবিন, মিলন ভট্টাচার্য প্রমুখ। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটির উপজীব্য ভালোবাসা।
‘কাঠঠোকরা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। ফয়সাল রাজিব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, বিন্দু, রাজিব সালেহীন প্রমুখ। অসমবয়সী প্রেমের টানাপোড়েন রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির
‘ক্যামেরা এ্যাকশন কাট’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। আনোয়ার হোসেন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, রাশেদ মামুন অপু, আশরাফী মিঠু, রাইমা ইসলাম শিমু, আরফান আহমেদ প্র্রমুখ। এক উঠতি পরিচালকের স্বপ্ন, আশা, দুঃখ, হতাশা এবং চলচ্চিত্র জগতের নব জাগরণকে পুজি করা হয়েছে ড্রামা ধাঁচের নাটকটিতে।
‘ভালবাসায় ফরমালিন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। ইমাম রিপন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শ্যামল মাওলা, অহনা, জয়রাজ, কাজী উজ্জ্বল প্রমুখ। ভেজালের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে— এমন বক্তব্যপ্রধান গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘চলো বদলে যাই’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। কায়সার আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আনিসুর রহমান মিলন, আলভী, স্বর্না, টুটুল চৌধুরি প্রমুখ। দাম্পত্য জীবনের সন্দেহবাতিকতাই রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির উপজীব্য।
‘যে কথা হলো না বলা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। রাশেদ বিপ্লব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, জয়া আহসান প্রমুখ। ভালোবাসা, দ্বিধা ও প্রতারিত হওয়ার গল্প নিয়ে ড্রামা ধাঁচের নাকটটি নির্মিত হয়েছে।
‘তোমার পথে দাড়িয়ে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। শেখ শাকিল রহমান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সজল, রোমানা প্রমুখ। প্রেমিকার মৃত্যুতে এক মানসিক ভারসাম্যহীন তরুণের মৃত্যুর আগের কয়েকটি দিনের গল্প নিয়ে নির্মিত রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটি।
‘সরল বৃত্ত’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। মাসুদ মহিউদ্দিন রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— নওরীন হাসান খান জেনী, নিলয় আলমগীর, তোরা তালুকদার, আনিসুর রহমান মিলনস প্রমুখ। ভালোবেসে বিয়ে করলেও একসময় অবিশ্বাস, সন্দেহ ও অশ্রদ্ধায় ভরে ওঠা এক সংসারের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটি।
‘যে কথা মনের কথা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। মঈন খান রুপি রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমি নাগ প্রমুখ। এক তরুণীর আশ্রয় পাওয়া নিয়ে কাহিনি এগিয়েছে নাটকটির।
‘ভালবাসার ভুত’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে। আশরাফুল চঞ্চল রচিত ও মেহেদী হাসান সজীব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সজল, বিদ্যা সিনহা মিম, শিশির প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটিতে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় খুজতে দেখা যাবে এক বেকার যুবককে।
গাজী টিভি
‘আমি তুমি এবং সে’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে। বিদেশী গল্প অবলম্বনে নাজনীন হাসান চুমকীর নাট্যরূপ ও সায়েদুজ্জামান মিঠু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইরেশ জাকের, অপর্ণা ঘোষ, সাঈদ বাবু প্রমুখ। নাটকের কাহিনি এগিয়েছে ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে।
‘ছায়াপরি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। হুমায়ুন সাধুর রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রওনক হাসান, স্বর্না, হুমায়ুন সাধু প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটির উপজীব্য এক তরুণীর জীবনসঙ্গী বাছাই করেই।
‘সেই চোখ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। মাতিয়া বানু শুকু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, ফারাহ রুমা প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটি একনিষ্ঠ প্রেমের গল্প তুলে ধরেছে।
‘ইশারার অপেক্ষায়’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে। মেজবাহউদ্দিন সুমনের রচিত ও জুয়েল শরিফ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সজল, মেহজাবিন প্রমুখ। প্রেম করতে ব্যাকুল এক যুবক, তার উপদেষ্টা ও ছোট ভাই এবং তার কাঙ্খিত প্রেমিকাকে ঘিরেই রোমান্টিক ধারার নাটকটি নির্মিত হয়েছে।
‘সফাদার ডাকতার’ প্রচারিত হবে তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। মনজুরুল হাসান মিলনের পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন—ইন্তেখাব দিনার, স্বাগতা, তমালিকা কর্মকার, মঈন, নরেশ ভুইয়া প্রমুখ। কবিতার সেই ‘সফাদার ডাকতার’ বাস্তবে আরও কী কী করতে পারে তারই উদাহরণ দেখা যাবে কমেডি ধাঁচের নাটকটিতে।
‘আপেক্ষিক’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। বদরুল আনাম সৌদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন—সুবর্না মুস্তফা, তারিক আনাম খান, নোলক প্রমুখ। নাটকটি প্রেম ও কৌতুক নির্ভর।
‘হ্যালো কিটি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে। নাজনীন হাসান চুমকি রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন বিজরী, শশী, তুষ্টি, অতশী, ইরফান সাজ্জাদ প্রমুখ। বন্ধুত্ব ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘১৫ অক্টোবর’ প্রচারিত হবে পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। মাসুম শাহরীয়ার রচিত ও গোলাম মুক্তাদির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— পার্থ বড়ুয়া ও শার্লিন প্রমুখ। স্ত্রীকে জন্য স্বামীর উদ্বিগ্নতাই নাটকটির উপজীব্য।
‘অতিথি’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এমআর মিজান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশারফ করিম, তমা মির্জা, বাবর, নয়ন, আলামিন প্রমুখ।
‘সোনালী গাঙচিল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। তৌকির আহমেদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ ও শার্লিন প্রমুখ।
এনটিভি
ঈদের সাতদিনের অনুষ্ঠানমালায় এনটিভি প্রচার করবে দুটি সাত পর্বের ধারাবাহিকসহ ১৪টি নাটক।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ডেড লাইন’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। গোলাম সোহরাব দোদুল রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মৌ, রিচি, আবুল হায়াত, জয়রাজ, শ্যামল মাওলা, সোনিয়া হোসেন, অরণ্য প্রমুখ। ড্রামা-থ্রিলার ধাঁচের নাটকটিতে মিডিয়া জগতের দুই নারীর পেশাগত দ্বন্দ রূপ নেয় ব্যাক্তিগত দ্বন্দে।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘উভচর’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটে। আলী ফিদা একরাম তোজো রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ড. এজাজ, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, হাসিন, তাসনুভা তিশা, ফিদা ঈস্কিলাস পিদিম, সালমান আল মামুন প্রমুখ। চুরি করা জিনিস বিক্রি করতে গিয়ে চোর জানতে পারে এর চেয়েও বেশি অর্থ পাবে সে যদি একজনকে বাঁচাতে পারে।
‘বুনোফুলের ঘ্রাণ’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। প্রসূন রহমান রচিত ও লুৎফুন্নাহার মৌসুমী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— অহনা রহমান, শ্যামল মাওলা, নাবিলা মুশতারী, পৃত্থু রাজ, আদনান, আব্দুল্লাহ রানা প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটিতে স্মৃতিকাতর হতে দেখা যাবে নাটকের দুই চরিত্রকে।
‘নিঝুম রাত্রি’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে। মনসুর রহমান চঞ্চলের রচিত ও শহীদুজ্জামান সেলিম পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, মৌটুসী বিশ্বাস প্রমুখ। এক রক্ষণশীল পরিবারের গল্প নিয়ে রোমান্টিক ধাঁচের নাটকটির কাহিনি এগিয়েছে।
‘সে এবং সে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। আশফাক নিপুণ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তাহসান, মিথিলা, সুমন পাটওয়ারী, আর জে অপু, আবুল হায়াত, দিলারা জামান, আবির মির্জা প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটিতে রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে দুর্গতি ডেকে আনে প্রেমিক আর প্রেমিকারও বিয়ে পিড়িতে বসার চাপ আছে।
‘২৯ আগস্ট দুপুর ২টা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে। অনিমেষ আইচ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আশনা হাবীব ভাবনা, প্রণয়, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ প্রমুখ। নাটকের কেন্দ্রীয় চরিত্রের পছন্দের মানুষটির দেখা পাওয়ার দিনটিতেই ঘটে যায় এক দূঘর্টনা।
‘মিডলক্লাস সেন্টিমেন্ট’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। আদনান আল রাজীব রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আশফাক নিপুণ, সোনিয়া হোসেন প্রমুখ। রোমান্টিক ধাঁচের নাটকটিতে পছন্দের মানুষকে পারিবারিকভাবে বিয়ে করতে গিয়ে নানা বিপত্তির মুখে পরে নাটকের প্রধান চরিত্র।
‘এপারে আকাশ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম রচিত ও আবুল হায়াত পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শতাব্দী ওয়াদুদ, শার্লিন, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ইনামুল হক প্রমুখ। ড্রামা-থ্রিলার ধাঁচের নাটকটি এক দেশপ্রেমিক তরুণ উপজীব্য করে নির্মিত হয়েছে।
‘বিহবল দিশেহারা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। সাগর জাহান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— অপূর্ব, শখ, পিয়া বিপাশা, আবুল হায়াত, মুনিরা মিঠু প্রমুখ। ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘অসমাপ্ত ত্রিভূজ’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৮টা ০৫ মিনিটে। বিশেষ নাটক ‘অসমাপ্ত ত্রিভূজ’। সাখাওয়াৎ মানিক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সাদিয়া ইসলাম মৌ, অপূর্ব, তানভীর প্রমুখ। ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘মেঘলা’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। ওয়াহিদ আনাম রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মেহজাবিন, নাঈম, এ্যালেন শুভ্র, বাপ্পী আশরাফ প্রমুখ। রোমান্টিক-থ্রিলার ধাঁচের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘শহরের ভেতর শহর’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে। লতিফুল ইসলাম শিবলি রচিত সানী চৌধুরী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— অপূর্ব, সুমাইয়া শিমু, আজাদ আবুল কালাম, মৃম্ময় চক্রবর্তী, সায়েম হক প্রমুখ। ক্রাইম-থ্রিলার ধাঁচে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘ল্যাম্প পোস্ট’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটে। পান্থ শাহরিয়ারের রচিত ও নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইমন, ভাবনা, শিল্পী সরকার অপু, জুয়েল হাসান কিসলু প্রমুখ। রোমান্টিক ধাঁচে নির্মিত হয়েছে নাটকটি।
‘গুড সিটিজেন’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে। লতিফুল ইসলাম শিবলী রচিত ও সাজ্জাদ সনি পরিচালিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— জান্নাতুল ফেরদৌস পিয়া, মনির খান শিমূল, শতাব্দী ওয়াদুদ প্রমূখ। মাদক পাচারকারী আর গোয়েন্দাদের ধাওয়া পাল্টা ধাওয়ার কাহিনি নিয়ে নির্মিত হয়েছেন ক্রাইম-ডিটেকটিভ ধাঁচের নাটকটি।
মাছরাঙ্গা
ছয়দিনের ঈদ অনুষ্ঠানমালায় একটি ধারাবাহিকসহ দিনে তিইটি করে নাটক করবে মাছরাঙ্গা টিভি।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ভাই’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। মাতিয়া বানু শুকু রচিত ও রুমান রুনি পরিচালিত অভিনয় করেছেন— সজল, অর্ষা, তারিক আনাম খান, মুনিরা মিঠু প্রমুখ। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক ধাঁচের নাটকটি।
‘প্রতিদিনের একদিন’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। কৌশিক শংকর দাশ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আফরান নিশো, শার্লিন ফারজানা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। এই রোদ তো এই শীত জাতীয় প্রেমের সম্পর্কে ঘুরপাক খেতে দেখা যাবে নাটকটির প্রধান চরিত্র দুটিকে।
‘ইতি আমি ও বাবা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। মুরসালিন শুভ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, তারেক স্বপন, জারা, সামিহা প্রমুখ। বাবা-মেয়ের দূরত্বে ছাপ পড়ে মেয়ের উপর। তাই কিভাবে এ দূরত্ব ও মেয়ের মানসিক দ্বন্দগুলোকে দূর করা তার উপায় খুজতে দেখা যাবে নাটকের একটি চরিত্রকে।
‘থিয়েটারওয়ালা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। আশরাফ দিপু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আফরান নিশো, ফারহানা মিলি, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা প্রমুখ। বাবা-মার সর্ম্পকে ছেদ পড়েছে জেনে থিয়েটারকর্মীর সঙ্গে গাঁটছড়া বাধতে চায় না রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্র।
‘অন্তহীন’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। মোন্তাসির বিপন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, ইন্তেখাব দিনার প্রমুখ। ভালো হতে চাইলেও সহজে ছাড় পাওয়া যায় না— এমনই বিষয়কে উপজীব্য করে নির্মিত হয়েছে ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটি।
‘সোনালী রোদ্দুর’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। পান্থ শাহরিয়ার রচিত ও বিইউ শুভ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আজাদ আবুল কালাম, অপূর্ব, তানজিন তিশা, হীরা প্রমুখ। হরর-থ্রিলার ধাঁচের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘অন্যরকম ভুল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। দীন মোহাম্মদ মন্টু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু, সাঈদ বাবু প্রমুখ। দাম্পত্যজীবনের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত হয়েছে রোমান্টিক ধাঁচের নাটকটি।
‘অবশেষে ভালোবেসে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। জামালউদ্দিন জামিল রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, নাদিয়া, হিল্লোল, নিশা প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে এক মিথ্যেবাদীকে ঘিরে।
‘পরীর ফিরে আসা’ বিরতিহীনভাবে প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। একে কমল রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ইরেশ, তিশা প্রমুখ। একটা দূঘর্টনাকে কেন্দ্র করে নাটকের নায়ক প্রেম-সংক্রান্ত জটিলতায় পড়ে।
‘নোনাজল’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। সুস্ময় সুমন রচিত ও সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভনয় করেছেন—ইন্তেখাব দিনার, রোমানা প্রমুখ। ক্রাইম-থ্রিলার ধাঁচের নাটকটি স্ত্রীর মৃত্যুতে মুষড়ে পড়া এক তরুণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘শর্ত প্রযোজ্য’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। জাকারিয়া সৌখিন রচিত ও সাখাওয়াত মানিক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— নীরব, শখ প্রমুখ। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রের মিলনের পথে বাধা হয়ে দাড়িয়েছে রক্তের গ্রুপ।
‘ওদের ভালো হোক’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে। চয়নিকা চৌধুরী রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— আনিসুর রহমান মিলন, অপূর্ব, ফারাহ রুমা প্রমুখ। ত্রিভুজ প্রেমকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি।
‘ছক’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে। কাজল আরেফিন অমি রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, মিশু সাব্বির, নাফিজা জাহান প্রমুখ। ক্রাইম-ত্রিলার ধাঁচের নাটকটি কাহিনি বেশ রোমহর্ষক।
আরটিভি
আরটিভির সাতদিনের ঈদ অনুষ্ঠানমালায় রয়েছে ছয় পর্বের ধারাবাহিক, টেলিফিল্মসহ একপর্বের নাটক।
ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘লাঠি পাগল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে। মাসুম রেজা রচিত ও সালাহউদ্দিন লাভলু পরিরচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রিয়াজ, আখম হাসান, মাহমুদুল ইসলাম মিঠু, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
টেলিফিল্ম ‘কাব্য কথা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। সকাল আহমেদ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন— সজল, মম প্রমুখ। এক চাপা পরা প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘ভন্ড প্রেমিক’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। জাকির হোসেন উজ্জল রচিত ও শামীম জামান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশারফ করিম, তারিন, শামীম জামান, শবনম পারভীন, আমীন আজাদ প্রমুখ। রোমান্টিক-কমেডি ধারার নাটকটিতে মিথ্যের মাধ্যমে গড়ে ওঠে দুই তরুণ-তরুণী প্রেম।
‘আমার স্ত্রীর আততায়ী’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। সুস্ময় সুমন রচিত কৌশিক শংকর দাশ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আরফান নিশো, মিথিলা প্রমুখ। নতুন সংসারে বিভ্রান্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে কমেডি ধারার নাটকটি।
‘ওয়ান ওয়ে’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। শামীমা শাম্মীর রচিত ও রায়হান খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রিয়াজ ও তিশা। রোমান্টিক-থ্রিলার ধাঁচের নাটকটি নির্মিত হয়েছে পুরষ্কার ঘোষিত আসামী ওয়াসেফকে নিয়ে।
টেলিফিল্ম ‘সোলমেট’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তিশা, জন প্রমুখ। বিচ্ছেদের পরেও ভালোবাসা থেকেই যায়— এমন বিষয়কেই উপজীব্য করা হয়েছে রোমান্টি-ড্রামা ধাঁচের নাটকটির।
‘ভন্ড জুটি’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। হামেদ হাসান নোমান রচিত ও মিলন ভট্টাচার্য্য পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, আফরান নিশো, শখ, ডা. এজাজ প্রমুখ। আর্থিক অসঙ্গতির কারণে অন্যকে ঠকানোর পেশায় জড়িয়ে পড়া একজোড়া তরুণ-তরুণীকে নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
‘সেলফি’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। মাসুদ সেজান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, নিপুন, তারিক স্বপন, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য, ফারজানা স্বর্ণা প্রমুখ। রোমান্টিক-ড্রামা ধাঁচের নাটকটি নির্মিত হয়েছে এক স্বার্থপর ও সন্দেহপ্রবণ স্বামীকে ঘিরে। যে তার স্ত্রীকে নজরদারির মধ্যে রাখতে চায় প্রযুক্তির ব্যাবহারে মাধ্যমে।
‘বেয়াদব ছেলে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। জাহিদ হাসান রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও হাসিন রওশন প্রমুখ। সত্য বলে নানা প্রতিবাদ জানানোয় নাটকের কেন্দ্রীয় চরিত্র আখ্যা পেয়েছে ‘বেয়াদব ছেলে’।
টেলিফিল্ম ‘২০১৪ সালের বাকের ভাই ও মুনা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। নুজহাত আলভী আহমেদের রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন— সজল ও তারিন প্রমুখ। ‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র বাকের ভাইকে নকলকারী এমন চরিত্র তার কাঙ্খিত মানুষটিতে পেতে ঠিক বাকের ভাইয়ের মতোই নানা বাধার মুখে পড়ে।
‘ভন্ড ডাক্তার’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। জাকির হোসেন উজ্জল রচিত ও শামীম জামান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— জাহিদ হাসান, বাঁধন, আখম হাসান, শামীম জামান, নওশাবা, শামীম হোসেন প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটি দুই ভাইয়ের মিথ্যাচারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘মিস্টার পাষান এখন নেতা হইতে চায়’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। ফারুক হোসেন রচিত ও হিমেল আশরাফ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, অপর্ণা প্রমুখ। এক ভাড়াটে খুনির নেতা হতে চাওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে কমেডি ধাঁচের নাটকটি।
‘হরতাল’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। অনিমেষ আইচ রচিত ও আজাদ কালাম পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, অনিমেষ আইচ, জ্যেতিকা জ্যোতি, দ্বিপান্নিতা হালদার প্রমুখ। হরতালকে কেন্দ্র করে বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
টেলিফিল্ম ‘যতো দূরে যাবে বন্ধু’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। সাগর জাহান রচিত ও ইমরান হোসেন ইমু পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয়ে করেছেন অপূর্ব, নিলয়, মম প্রমুখ।
‘ভন্ড চক্র’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। হামেদ হাসান নোমান রচিত ও মিলন ভট্টাচার্য্য পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌটুসী বিশ্বাস, জয়রাজ, হীরা, স্বর্না প্রমুখ। অন্যকে ধোঁকা দেওয়া যাদের পেশা তারাই একদিন সবচেয়ে ধোঁকার ফাঁদে পা দেয় কমেডি ধাঁচের নাটকটিতে।
‘সাধারণ জ্ঞান’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। পলাশ মাহবুব রচিত ও হাসান মোরশেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, শায়না আমিন প্রমুখ। পুরুষতান্ত্রিক সমাজে স্বাধীনচেতা এক নারীর পদে পদে বাধা খাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির সাতটি চরিত্রে অভিনয় করেছেন মোশরাফ করিম।
‘অনুভবে ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। হাসান জাহাঙ্গীর রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— নিরব, ঈশানা প্রমুখ।
টেলিফিল্ম ‘অপরাহ্ন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। রুদ্র মাহফুজ রচিত ও শাখাওয়াৎ মানিক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— পার্থ বড়ুয়া, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর, কাজী উজ্জ্বল প্রমুখ। উভয় পক্ষের সম্মতি ছাড়া প্রেম জমে না, তাই গল্পের নায়ককে নাছোরবান্দা হতেই হলো রোমান্টিক ধাঁচের নাটকটিতে।
‘ভন্ড জামাই’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। এসএ হক অলিক রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সজল, মেহজাবিন প্রমুখ।
‘এ্যাডিকশন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। সাফায়েত মনসুর রানা রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তাহসান, তিশা ও জন।
‘সবজান্তা সমশের’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। মীর সাব্বির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মীর সাব্বির, প্রভা প্রমুখ।
টেলিফিল্ম ‘গরু চোর’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে। কায়সার আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ডিএ তায়েব, বাঁধন প্রমুখ।
‘ভণ্ডবাবা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। লিটু সাখাওয়াত রচিত ও সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মম প্রমুখ। সুযোগ পেয়ে হঠ্যাৎ করেই পীর বনে যান এ দেশের লোকজন। কমেডি ধাঁচের নাটকটিতে তাদের একজন একদিন মুখোমুখি হন সত্য নামের কঠিন বাস্তবতার।
‘সুপারম্যান’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে। মাবরুর রশিদ বান্নাহ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশারফ করিম প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্র জনগণের সাহায্যে নিবেদিত প্রাণ, পরিচয় খুঁজতে গিয়ে জানা যায় সে মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে।
‘দ্য মিস্টিরিয়াস গেম’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মম, লুৎফর রহমান জর্জ প্রমুখ। সবখানেই নীরব খেলা চলছে। এ খেলা সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। স্বামী-স্ত্রীদেরও রেহাই নেই এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
টেলিফিল্ম ‘দ্বৈতরূপ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে। রহমতুল্লাহ তুহিন পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন— নওশিন, হিল্লোল, ফরহাদ প্রমুখ।
‘সুগার ফ্রি চকোলেট কেক’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে। সহিদ-উন-নবী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— রিয়াজ, তিনা, জর্জ, তারিক স্বপন প্রমুখ।
এসএ টিভি
এসএ টিভির অনুষ্ঠানমালায় রয়েছে পাঁচ পর্বের ধারাবহিকসহ সাতটি নাটক।
পাঁচ পর্বের ধারাবাহিক ‘নিয়ামত সাহেব ও তার বিবিগণ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৭টা ৩৫ মিনিটে। অনিরুদ্ধ রাসেল পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ্, ইন্তেখাব দিনার, অপর্ণা, উর্মিলা, মঈন আহমেদ, মাজনুন মিজান প্রমুখ। পুরোনো দিনের ধারণায় বিশ্বাসী এক ব্যাবসায়ীর একাধিক বিয়ে করাই নাটকের উপজীব্য।
পাঁচ পর্বের ধারাবাহিক ‘ঘোড়ার চাল আড়াই প্যাঁচ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে। বদরুল আনাম সৌদ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— সুর্বনা মুস্তাফা, সাজু খাদেম, সানজীদা প্রীতি।
‘স্বপ্নের শুরু যেখানে’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে। নুজহাত আলভী আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সজল, সায়না, কল্যাণ কোরাইয়া প্রমুখ।
‘সম্পর্ক’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে। বদরুল আনাম সৌদ রচিত ও সুর্বনা মুস্তাফা পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— ত্রপা মজুমদার, নিশো, অর্নিশা গুহ প্রমুখ।
‘এক পায়ে নূপুর’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে। মাতিয়া বানু শুকু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— তৌকির আহমেদ, ফারাহ রূমা, জোতিকা জ্যোতি প্রমুখ।
‘দূরে আরোও দূরে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে। রূম্মন রশীদ রচিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— অপূর্ব, অর্ষা, স্পর্শিয়া প্রমুখ।
‘চক্রব্যূহ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে। শফিকুর রহমান শান্তনু রচিত ও হৃদি হক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— লিটু আনাম, আনিসুর রহমান মিলন, তানজিকা আমিন, সোনিয়া হোসাইন প্রমুখ।
এশিয়ান টিভি
এশিয়ান টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে আটটি ধারাবাহিক নাটক।
‘শেষ প্রহর’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। বদিউজ্জামান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— বিদ্যা সিনহা মীম, সজল প্রমুখ।
‘ভেরিয়েশন অফ লাভ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৭টায়। বিইউ শুভ রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, অপূর্ব, নিশো, নাইম, চৈতি, মম, অর্ষা, জুই করিম প্রমুখ।
‘স্ক্রু ড্রাইভার’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিটে। কমল চৌধুরী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মাসুদ আলী খান, বাঁধন, ফারিয়া শবনম, সোহান খান, লুৎফর রহমান জর্জ, নাইম, মিশু সাব্বির প্রমুখ।
‘রিলেশন আজকাল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে। দ্বীন মোহাম্মদ মন্টু রচিত ও পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— অপূর্ব, নওশাবা, সোহান খান, নিসা, বন্যা মির্জা প্রমুখ।
‘ট্রু লাভ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৯টায়। নাটকটি পরিচালনা করেছেন— কায়সার আহমেদ।
‘ওয়েলকাম’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে। নুজহাত আলভী আহমেদ রচিত পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— মেহজাবিন, মৌসুমি হামিদ, শ্যামল মওলা, কল্যাণ প্রমুখ।
‘ডাবল বেকার’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন— আহমেদ বশীর।
‘কাক কোকিল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) থেকে প্রতিদিন রাত ১১টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন— সাজ্জাদ হোসেন দোদুল।
