২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সিনেমা, টেলিফিল্ম

পঞ্চাশের বেশি নতুন-পুরোনো সিনেমা আর সম সংখ্যার নানা ধাঁচের টেলিফিল্ম নিয়ে টিভি চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে। বিস্তারিতসহ দেখে দিন সেসবের সময়সূচি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 10:41 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

সিনেমা

এটিএন বাংলা

এটিএন বাংলার অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমাটি তিনটি চরিত্রে অভিনয় করেছেন-- শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ।

বাংলাভিশন

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘তুমি আমার মনের মানুষ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

সালমান শাহ, মৌসুমী, রাজিব অভিনীত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

রিয়াজ, পূর্ণিমা অভিনীত সিনেমা ‘মনের মাঝে তুমি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

রিয়াজ, পূর্ণিমা, ডিপজল অভিনীত সিনেমা ‘জমিদার’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

শাকিব খান, মৌসুমী অভিনীত সিনেমা ‘সাহেব নামের গোলাম’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

রিয়াজ, শাবনূর, রাজ্জাক, কবরী অভিনীত সিনেমা ‘তুমি আমার স্বামী’ প্রচারিত হবেঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে।

বৈশাখী টেলিভিশন

রিয়াজ, পপি, হুমায়ুন ফরীদি, মীর সাব্বির অভিনীত সিনেমা ‘কি যাদু করিলা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, মিশা সওদাগর, খলিল অভিনীত সিনেমা ‘সে আমার মন কেড়েছে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, দিঘী অভিনীত সিনেমা ‘চাচ্চু’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস, আনোয়ারা, ডিপজল অভিনীত সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস, হুমায়ুন ফরীদি অভিনীত সিনেমা ‘মিয়া বাড়ীর চাকর’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

রিয়াজ, শাবনুর, নিপুন, কাবিলা অভিনীত সিনেমা ‘চাঁদের মত বউ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে।

চ্যানেল নাইন

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘এক মন এক প্রাণ’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘কোটি টাকার প্রেম’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে।

মান্না, মৌসুমী, রাজ্জাক অভিনীত সিনেমা ‘আঘাত পাল্টা আঘাত’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় (৭ অক্টোবর) দিন ১০টা ৩০ মিনিটে।

অঙ্কুশ, শুভশ্রী ও মিশা সওদাগর অভিনীত সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে।

সালমান শাহ, শাবনূর, রাজিব, আনোয়ারা অভিনীত সিনেমা ‘প্রেম প্রিয়াসী’ প্রচারিত ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

শাকিব খান, মৌসুমী, ফেরদৌস অভিনীত সিনেমা ‘এক বুক জ্বালা’ প্রচারিত হবে তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

পূর্ণিমা, ফেরদৌস অভিনীত সিনেমা ‘কে আমি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

রাজ্জাক, ববিতা অভিনীত সিনেমা ‘অর্পণ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

রাজ্জাক, সবনম অভিনীত সিনেমা ‘সন্ধি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

শাকিব খান, পূর্ণিমা, রাজ্জাক অভিনীত সিনেমা ‘বিয়ের প্রস্তাব’ প্রচারিত হবে পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে।

ফেরদৌস, শাবনূর, রাজিব, দিলদার অভিনীত সিনেমা ‘তুমি বড় ভাগ্যবতী’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

আলমগীর, শাবানা, গোলাম মোস্তফা অভিনীত সিনেমা ‘সান্তনা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) রাত ১১টা ৩০মিনিটে।

দেশ টিভি

ইমন, অপু বিশ্বাস, মিজু আহমেদ অভিনীত সিনেমা ‘এক বুক ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

ববিতা, জাফর ইকবাল, চম্পা অভিনীত সিনেমা ‘অবুঝ হৃদয়’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

শাকিব খান, তামান্না, অমিত হাসান, শাহনাজ, আফজাল অভিনীত সিনেমা ‘অশান্তির আগুন’প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান অভিনীত সিনেমা ‘ছোট্ট একটু ভালবাসা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

শাকিব খান, শাবনূর, জনা, এটিএম শামসুজ্জামান অভিনীত সিনেমা ‘জন্ম’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

রিয়াজ, শাবনূর, জায়েদ খান, শাহনূর অভিনীত সিনেমা ‘মন ছুঁয়েছে মন’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

ইলিয়াস কাঞ্চন, পপি, আবুল হায়াৎ, ডলি জহুর অভিনীত সিনেমা ‘মনের মিলন’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে।

একুশে টেলিভিশন

ঋতুপর্না, হেলাল খান, আমিন খান অভিনীত সিনেমা ‘সাগরিকা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

শাবনুর, শাকিব খান, রোমানা, দিঘী অভিনীত সিনেমা ‘একটাকার বউ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

মান্না, শাবনূর, শাকিব খান অভিনীত সিনেমা ‘ভালোবাসর দুশমন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

ঋতুপর্ণা, আমিন খান, হুমায়ুন ফরিদি অভিনীত সিনেমা ‘রাঙ্গা বউ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ও সাথীরে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

মিঠুন চক্রবর্তী, রোজিনা, নূতন অভিনীত সিনেমা ‘অবিচার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

গাজী টিভি

শাকিব খান, পূর্নিমা অভিনীত সিনেমা ‘যদি বউ সাজোগো’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টা ১৫মিনিটে।

কাজী মারুফ, শাহারা, ইমন অভিনীত সিনেমা ‘মায়ের জন্য মরতে পারি’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে।

সাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘নিঃশ্বাস তুমি আমার’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদ, ৪র্থ দিন, ২০১৪

সাকিব খান, শাবনুর অভিনীত সিনেমা ‘নয়ন ভরা জল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে।

সালমান শাহ, শাবনুর অভিনীত সিনেমা ‘বুকভরা ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে।

সাকিব খান, ফেরদৌস, মৌসুমী অভিনীত সিনেমা ‘একবুক জ্বালা’ প্রচারিত হবে  ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে।

এনটিভি

সালমান শাহ, শাবনূর, সোনিয়া, আবুল হায়াত, রাজিব, ডলি জহুর অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে।

মৌসুমী, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম, আহমেদ শরীফ, ফারুক আহমেদ, ড. এজাজ অভিনীত সিনেমা ‘তারকাঁটা’ প্র্রচারিত হবে দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে।

শাকিব খান, পূর্ণিমা, রুমানা, নদী, মিশা সওদাগর অভিনীত সিনেমা ‘পরান যায় জ্বলিয়া’প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টা ০৫ মিনিটে।

মাছরাঙ্গা

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘জন্ম তোমার জন্য’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টায়।

সালমান শাহ, শাবনূর অভিনীত সিনেমা ‘তোমাকে চাই’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টায়।

রিয়াজ, শাবনূর অভিনীত সিনেমা ‘সুন্দরী বধূ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টায়।

ইন্দ্রনীল, জয়া আহসান অভিনীত সিনেমা ‘চোরাবালি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৮ অক্টোবর) সকাল ১০টায়।

শাকিব খান, জয়া আহসান অভিনীত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (৮ অক্টোবর) সকাল ১০টায়।

রিয়াজ, শাবনূর অভিনীত সিনেমা সিনেমা ‘মোল্লা বাড়ির বউ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টায়।

এসএ টিভি

শাকিব খান, শাবনুর, ফেরদৌস, কাজল অভিনীত সিনেমা ‘সবার উপরে প্রেম’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) সকাল ১০টায়।

মৌসুমী, আইয়ুব খান, শাকিল খান, পূর্নিমা, শাবানা আজমী অভিনীত সিনেমা ‘মেঘলা আকাশ’প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) সকাল ১০টায়।

সালমান শাহ্, শাহানাজ, শাবানা, আলমগীর অভিনীত সিনেমা ‘সত্যের মৃত্যু নাই’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) সকাল ১০টায়।

শাকিব খান, শাবনুর, মাহফুজ অভিনীত সিনেমা ‘কপাল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) সকাল ১০টায়।

টেলিফিল্ম

এটিএন বাংলা

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় সাত টেলিফিল্ম প্রচারিত প্রতিদিন বিকাল ৩টা ৫ মিনিটে এবং পঞ্চম ও ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

‘মন আমার’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ৩ট ৫ মিনিটে। জি এম সৈকত পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন---- আমিন খান, নওসিন, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: মধ্যবিত্ত পরিবারের মেয়ে ইলাকে ঘিরে টেলিফিল্মের গল্প এগিয়েছে। পারিবারিকভাবে আর্থিক সমস্যায় থাকা ইলা কখনই কোন অন্যায়কে সমসর্থন করে না। বন্ধুর জন্য এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পরিচয় ঘটে মুরাদের সঙ্গে। একসময় পরিণয়ে জড়িয়ে সন্তান আসে, সাজানো সংসার হয়। কিন্তু অফিস সহকর্মী শেফালির কারণে তাদের সুখের সংসার ভাঙ্গনের সুর বাজতে শুরু করে।

‘শিকার’ প্রচারিত হবে ঈদের পরদিন (৭ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে। শফিকুর রহমানের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন---- বি ইউ শুভ। অভিনয় করেছেন---- অপূর্ব, জাকিয়া বারী মম, মৌসুমী হামিদ, জনি প্রমুখ। 

কাহিনি সংক্ষেপ: মেধা, কর্মক্ষমতা ও সৃজনশীলতার পাশাপাশি সততার পরিচয় দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ পেয়েছেন আসিফ। কিন্তু তার সততাই প্রতিষ্ঠানের অবস্থা নড়বড়ে করে দিয়েছে, প্রতিদ্বন্দীতার মুখে পড়তে হয়েছে। একটি প্রজেক্ট পেতে হন্যে হয়ে পড়েছেন আসিফ। এসময় তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মুমু। কিন্তু একেবারেই অপরিচিত মুমু সহযোগিতার বিনিময়ে আসিফকে দিলেন এক রোহহর্ষক আদেশ।

‘বউ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে। ইসরাফিল বাবুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন-- জাহিদ হাসান। অভিনয় করেছেন-- জাহিদ হাসান, জিতু আহসান, অহনা, আবিদ রেহান প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: কমেডি ধাচের টেলিফিল্মটির মূল চরিত্র কামালের প্রচুর অর্থ সম্পদ থাকা স্বত্ত্বেও ‘সাহেব’ হতে পারেননি। আসলে তার কোনও যোগ্যতাই নেই সাহেব হওয়ার। এ নিয়ে তারও কোনো আক্ষেপ নেই। কিন্তু সুজানাকে বিয়ে করার পর থেকেই তার মর্ধে পরিবর্তন হাওয়া বইতে শুরু করলো। আর এর কারণ সুজানা এবং তার প্রতি কামালের ভালোবাস।

‘শুধু একদিন ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের চতুর্থদিন (৯ অক্টোবর) বেলা ৩টা ০৫ মিনিটে। এস এ হক অলিক পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, প্রভা, শ্যামল জাকারিয়া, সরন সাহা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: রাস্তায় অসুস্থ অবস্থায় এক অপরূপ সুন্দরী নারীকে পড়ে থাকতে দেখে নয়নের পা অজান্তেই ব্রেকে চাপ দেয়। একটু ভয় হলেও তাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছোটায় নয়ন। একসময় গাড়ি তাদের হাসপাতালে পৌছে দেয়, চিকিৎসা শেষে তারা কফিশপেও যায়। সেখান থেকে আবার একটা রেস্তোরায়। একসময় বিদায় নিতে হয় তাদের। দুজনের গাড়ি চলে যায় দুদিকে। কিন্তু নয়ন একটা টান অনুভব করতে শুরু নারী মানে দিঠির প্রতি।

‘সব পাখি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- সজল, বিজরী বরকতউল্লাহ, ইশানা, আবদুল্লাহ রানা প্রমূখ।

কাহিনি সংক্ষেপ: একটি খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী চঞ্চলা। ভয়ংকর খুনী যুবক সজল তাকে খুঁজতে ‍শুরু করেছে তাই। চঞ্চলা লুকানোর জন্য আশ্রয় নেয় তার নাচের স্কুলে। তার টিচার বিথী। এই বিথীর জীবনেই একদিন বসন্ত এনেছিল সজল।

‘পূর্ণিমার চাঁদে মেঘ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে। আমজাদ হোসেনের রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- সোহেল আরমান, শাহেদ শরীফ খান, বাঁধন প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: বিত্ত ও প্রান্ত দুই কাজিন। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে  তারা। বন্ধুর মতো তাদের সম্পর্ক। একসময় প্রান্ত বিয়ে করে নীলাকে। এই নীলাকেই ভালোবাসে বিত্ত। কিন্তু ভাইয়ের কারণে সে কাউকেই কিছু জানায় না। নীলার বিয়ের পর থেকে বিত্ত এখন মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায়-রাস্তায় ঘুড়ে বেড়ায়।

‘কুয়াশায় ঢাকা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর)  রাত ৭টা ৪৫ মিনিটে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন-- দেবাশীষ বড়ুয়া দ্বীপ। অভিনয় করেছেন-- নিলয়, মিমো, শানু, তোহা, লিজা প্রমূখ। 

কাহিনি সংক্ষেপ: শানুর সঙ্গে এক বছর আগের বিয়ের কথা গোপন করে আবারও বিয়ের পিড়িতে বসেছে নিলয়। বিয়ের পর নিলয় তার স্ত্রী মিমোকে নিয়ে হানিমুন করতে এসেছে সোনারগাঁওয়ে। আচমকা তাদের মুখোমুখী হয় শানু, ফাঁস হয়ে যায় তাদের বিয়ের কথা। মিমো ও শানু দুজনেই একে অপরকে ডিভোর্স দিতে বলে নিলয়কে। কি করবে এখন নিলয়?

বাংলাভিশন

বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় পাঁচ টেলিফিল্ম প্রচারিত হবে প্রতিদিন দুপুর ১টা ১০ মিনিটে।

‘একটি ফুল একটি ভুল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে। মোহন খানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয়ে করেছেন-- রিয়াজ, সজল, ভাবনা, সারিকা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: সজলের সঙ্গে সারিকার বিয়েটা হলো না শুধুমাত্র সারিকার বড় ভাই নিয়াজের কারণে। এরপর থেকে সজল ‘দেবদাস’ হয়ে গেছে। সজলের বড় বোন পিংকি এটা সহ্য করতে পারে না। তার বুদ্ধিতে নিয়াজের ‘পিছে লাগে’ সজল। নিয়াজও বাধ্য হয় সজলের ‘পিছে লাগতে’। শুরু হয় তাদের ‘টম অ্যান্ড জেরি’ খেলা।

‘আজমেরি নামা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে। কাজী শুসমিন আফসানা রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন-- গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে অভিনয় করেছেন-- বিপাশা হায়াত, আজাদ আবুল কালাম প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: কৈশোরে আনোয়ারকে ভালোবেসে ঘর ছাড়ে আজমেরি। তারপর ১৯ বছর পার হলো তাদের সংসার জীবনের। এইসময়ে অন্যের উপকার আর সমস্যা সমাধানেই দিন কেটেছে আজমেরির। বিশ্বস্ততার কারণে অনেকেই তার কাছে মূল্যবান জিনিসপত্র রাখছে অনেকদিন হলো। এদিকে আনোয়ার তাদের আর্থিক অবস্থা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। সর্বশেষ ব্যাবসায় লসও খেয়েছে। চিন্তায় অসুস্থ হয়ে পড়ে আনোয়ার। তাকে বাঁচাতে আলেয়ার গচ্ছিত জিনিস আজমেরি তুলে দেয় আনোয়ারের হাতে। কিছুদিন পরে শোনা যায় আলেয়া মারা গেছে আর এদিকে আনোয়ারও ফিরছে না। অপরাধবোধে অসহ্য হয়ে ওঠে আজমেরির জীবন।

‘রাতারগুল’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে। সুমন আনোয়ার রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, মামুনুর রশীদ, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: নারী পাচারকারী শফি মণ্ডল কিছুদিন পরপর কম বয়সীদের বিয়ে করেন। এরপর তার পরিবারকে কিছু টাকা দিয়ে বাড়িরর উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু নতুন বউয়ের আর সংসার করা হয় না, ঠাই হয় ভারতের কোনো পতিতালয়ে। এমনিভাবেই সে লাইলিকে বিয়ে করে, ঘটনার সঙ্গে নাসির জড়িয়ে পরে। সবশেষে লাইলীর নিথর দেহ পাওয়া বর্ডারের ওপারে।

‘তবুও তুমি আমার’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- রিয়াজ, পপি, স্পর্শিয়া প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: একদিন ঘুম শেষে বিছানা থেকে উঠে আয়নার নিজের চেহারা দেখে চমকে যায় রাশেদ। এমন সময়ে বেজে ওঠে তার ফোন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা কণ্ঠস্বর রাশেদকে মিজান বলে সম্বোধন করে। রাশেদ যতোই নিজের পরিচয় প্রমাণ করতে চাই ততোই নিজের সঙ্গে দ্বন্দে জড়াতে থাকে। যেনো কোনো এক শুন্যের টানে বাধা পরে থাকা সুতো।

‘বিশ্ব মুন্ডু দিবস’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে। মাসুদ মেজান রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- তিশা, মারজুক রাসেল, তারিক স্বপন, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য, আব্দুল্লাহ রানা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: প্রতিদিন নানান দিবসের নানান প্রচারনায় অতিষ্ঠ হয়ে মাহবুব হোসেন সিদ্ধান্ত নেয়, সে নিজেই একটি দিবসের সূচনা করবে। যার নাম হবে ‘বিশ্ব মুন্ডু দিবস’। তার ধারণা এই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হলে অন্য দিবসগুলোর আর তেমন প্রয়োজন পড়বে না। মূলত শাহানা সুপ্তির উপর অভিমান করেই তার এই পরিকল্পনা। দিবসটির জাতিসংঘ অনুমোদন পেতে নানান মজার ঘটনার জন্ম দিতে থাকে মাহবুব।

চ্যানেল নাইন

চ্যানেল নাইনের ঈদ অনুষ্ঠানমালায় ছয় টেলিফিল্ম প্রচারিত হবে প্রতিদিন দুপুর ৩টায়।

‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ৩টায়। শামীম জামানের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- জাহিদ হাসান, শামীম জামান, রাজীব আলী প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: ছাতিয়ানতলীর মেয়ে নবনী দশ বছর পর গ্রামে ফিরেছে। তাকে পটাতে ব্যাস্ত হয়ে পরে চাচাতো ভাই কিসলু। আরেক চাচাতো ভাই পুলক গ্রামেই থাকতে চায়, গ্রামের উন্নয়ন করতে চায়। নবনী ও পুলক দুজনই দুজনকে পছন্দ করে কিন্তু কেউ প্রকাশ করে না। এদিকে কিসলু নবনীকে পেতে একের পর এক হাস্যকর ঘটনার জন্ম দিতে থাকে।

‘সড়কের নামে নাম’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ৩টায়। দীপংকর দীপনের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- ইস্তেখাব দিনার, নাদিয়া প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: নদীর ঘাট থেকে বাজার পর্যন্ত নতুন পাকা রাস্তা উদ্বোধন হয়েছে। এক ওষুধ দোকানের মালিক আনোয়ার চায়, সেই সড়কের নামকরণ তার নামে হোক। এজন্য সে নানা ধরনের কাজ করে। একটি মোড়ের নামকরণ করা হয় তার নামে। এসব কর্মকান্ডের মাধ্যমে সে আসলে তানিয়ার মন পেতে চায়। কিন্তু একদিন এক কুকুরের মৃত্যুর পর থেকে সবাই ওই মোড়কে ‘কুত্তা মরা মোড়’ নামে ডাকতে শুরু করে। এদিকে তানিয়াও তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

‘স্বর্ণ কুহক’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ৩টায়। রচনায় গোলাম সোহরাব দোদুল পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- রিচি সোলায়মান, প্রভা, সাব্বির আহমেদ, আব্দুল্লাহ রানা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: শৈলী বড় হয়েছে তার মায়ের কাছে। আজ অবধি মা ছাড়া আত্মীয় বলতে কাউকেই দেখেনি সে। মা শীলার কাছেও মেয়েই সব। অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছেন-- শীলা। সেই কষ্টের মূল্য শৈলী দিয়েছে। সে এখন মেডিকেল কলেজের শিক্ষার্থী। তার বন্ধু আবীর। সম্ভ্রান্ত পরিবারের ছেলে। পারিবারিকভাবে তাদের বিয়ের কথা হয়। কিন্তু ঝামেলা বাঁধায় আবীরের এক মামা।

‘রাজা রানীর খেলা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ৩টায়। কৌশিক শংকর দাশ টেলিফিল্মটিতে পরিচালিত অভিনয় করেছেন-- অপূর্ব, ভাবনা, ওয়াহিদা মল্লিকা জলি প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: চাকুরীজীবী শান্ত ও সুশিক্ষিতা গৃহিণী ডায়নার দাম্পত্য জীবন তিন বছর হলো। সকালে নাস্তার টেবিলে বিবাহ বার্ষিকী প্রসঙ্গ ছাড়াই প্রাত্যহিক কথা বলেই অফিসের উদ্দেশ্যে চলে যায় শান্ত। এই নির্লিপ্ত আচরনে ডায়না ভাবে তাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে গেছে শান্ত। তারপরও সংসার খরচ থেকে জমানো টাকায় শান্তর জন্য উপহার কিনতে বের হয় ডায়না। দোকানে দোকনে ঘুড়তেই শান্তর দেখা পায় ডায়না। শেষে দুজনে মিলে কিনে ফেলে দাবার বোর্ড।

‘সাগরের ওপারে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) দুপুর ৩টায়। অরণ্য আনোয়ার রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- রিয়াজ,  মনিরা ইউসুফ মেমী, তানিয়া, এলিন, শাহাদাৎ, শাহেদ আলী সুজন প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: ছেলেটি সারাদিন সৈকতে ঘুরে বেড়ায়, আর যাকে দেখে তার কাছেই জানতে চায় সাগরের ওপারে যাওয়ার উপায় কী? ছেলেটির এমন অদ্ভুত প্রশ্ন শুনে সবাই অবাক হলেও ছেলেটি তার গন্তব্য বিষয়ে খুবই সিরিয়াস, তাকে সাগরের ওপারে যেতেই হবে। কারণ সাগরের ওপারে রয়েছে তার স্ত্রী, সুরঞ্জনা। সে না গেলে সুরঞ্জনা সাগরের ওপার থেকে ফিরে আসবে না। এটাই তার বিশ্বাস।

‘তুমি আসবে বলে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) দুপুর ৩টায়। এস এ হক অলিক পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- আনিসুর রহমান মিলন, জেনি প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: একই অফিসে কর্মরত অর্পি, নোরা ও শায়নার সম্পর্ক সখ্যতা ছাড়িয়ে গভীর বন্ধুত্বে পরিনত হয়েছে। একদিনে দেখায় বাসেতকে ভালোবেসে তার অপেক্ষায় দিন কাটে শায়নার, নোরার বাগদত্তা বিদেশে নিখোজ, অর্পির সংসারে নানা সমস্যা। এসব নিয়েই তারা দিন যাপন করছে। তাদের গল্পে ওঠে আসে সত্যিকারের ভালবাসা তাদের জীবন থেকে পালিয়ে গেছে।

একুশে টিভি

একুশে টিভির ঈদ অনুষ্টানমালায় ছয়টি টেলিফিল্ম প্রচারিত হবে প্রতিদিন বিকাল ৪টায় ৫ মিনিটে।

‘সেয়ানা জামাই’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) বিকাল ৪টা ৫ মিনিটে। সেলিম রেজার পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- মীর সাব্বির, নওশীন প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: গ্রামের সবচে ধনী ব্যাক্তি দবির তরফদারের দুই মেয়ে ঝুমা ও মুক্তা। ছেলে সন্তান না থাকায় দবির তরফদারের মনে শান্তি নাই। স্বামীর মনের এই অবস্থা দেখে দবিরের স্ত্রী ঝুমাকে বিয়ে দিয়ে জাফরকে ঘর জামাই হিসেবে রেখেছে। যাতে জামাইয়ের মুখ থেকে ‘আব্বা’ ডাক শুনে দবির সাহেব একটু শান্ত্বনা পায়। জাফর সাধাসিধে দেখতে হলেও সে শ্যালিকা মুক্তার বিয়ে যাতে না হয় তার নানা উপায় বের করে। এদিকে মুক্তার প্রেমিক সাইফুলও নানা ভাবে জাফরকে বাড়ি থেকে বের করার চেস্টা করতে থাকে।

‘অবাক জোসনা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) ৪টা ৫ মিনিটে। অঞ্জন আইচ রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- সূবর্ণা মুস্তফা, আব্দুল্লাহ রানা, শাহেদ শরিফ খান, সামিহা খান, আহসান কবির প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: রূপা একজন রাইটার। স্বামী ও এক মেয়ে নিয়ে তার সংসার। তিনি নারী পাচার ও যুদ্ধাপরাধ নিয়ে লিখতে শুরু করেছেন। এই লেখা বন্ধ করার জন্য তার উপর বিভিন্ন প্রকার চাপ আসতেও শুরু করে।

‘লাভটনিক’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৫ মিনিটে। কাজী আমিরুল ইসলাম পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- চম্পা, ড. এজাজ, মৌরী সেলিম, কাজী বদরুল ইসলাম, গোলাম মাওলা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: একজন অবিবাহিত যুবক তার নিজের বিয়ের কথা কাউকে বলতে পারে না, কি করবে কিছুই ভেবেও পায় না। অবশেষে তার মাথায় বুদ্ধি আসে ভিজিটিং কার্ড বিলি করবে কিন্তু কিভাবে বিলি করবে বা কাকে দেবে এই চিন্তায় অস্থির। এইসব করতে করতেই তার বয়স পয়তাল্লিশ পেরিয়েছে। একদিন রাস্তায় এক দেখাতেই ভালো লেগে যায় এক মাঝ বয়সি নারীকে। আর সময় না নিয়েই কার্ডটি মেয়েটির হাতে দিয়ে দৌড়ে পালিয়ে যান। এরপর ধীরে ধীরে ফুটতে থাকে তাদের বিয়ের ফুল।

‘অবিরাম ভূত কাহিনী’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ বিকাল ৪টা ৫ মিনিটে। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-- আজাদ আবুল কালম, তারিন, আরফান আহমেদ, ইরফান প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: চন্দন একজন নবীন চলচ্চিত্র নির্মাতা। গল্পের খোঁজে চৌধুরী বাড়িতে আসেন। তার সঙ্গে পরিচয় হয়এক প্রতিবেশীর। গল্পে গল্পে চলে আসে নানা চরিত্র।

‘বর্ষার কাব্য’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) বিকাল ৪টা ৫ মিনিটে। হারুন অর রশীদ প্রিন্সের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- অপূর্ব, ফারাহ রুমা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: দীর্ঘদিন পরে দেশে ফিরে সাবেক প্রেমিকা বৃষ্টি ও ঘনিষ্ট বন্ধু অর্ঘ্যকে আমন্ত্রণ করে বাসায় নিয়ে এসেছে কাব্য। কাব্য ও বর্ষা একে অপরকে দেখে হারিয়ে যায় পুরোনো দিনগুলোতে।

‘গলিতে স্বপ্ন খুঁজি, রাজপথ ফাঁকা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) ৪টা ৫ মিনিটে। হোসাইন মোহাম্মদ বেলালের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-- ফারাহ রুমা, শাহরিয়ার নাজিম জয়, শাহদাত হোসেন প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: আত্মহত্যা করার প্রস্তুতি নেয় সিয়াম। আত্মহত্যার নোট লেখার পর তার মনে হল মৃত্যুর আগে মিথ্যা বলা ঠিক হবে না। তাই আর নোট লেখা হয় না। স্ত্রী সিমিনকেও ছেড়ে যাওয়া হয় না।

গাজী টিভি

গাজীর টিভির ঈদ অনুষ্ঠানমালায় টেলিফিল্ম ‘বজ্র-আটুঁনি’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৩টায়। আদিত্য নজরুল পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- দীপা খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, আরমান পারভেজ মুরাদ, লিটু আনাম প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: একদিকে সাজিয়া ও সাব্বির, অন্যদিকে নাজিয়া ও জাহেদ। সাজিয়া ও সাব্বিরের আর্থিক অবস্থা একটু নড়বড়ে। নাজিয়া প্রায়ই সাজিয়াকে হিন্দি সিরিয়াল দেখে সংসার সাজানোর পরামর্শ দেয়। অথচ একদিন তার সংসারেই ভাঙ্গন দেখা যায়।

এনটিভি

এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় পাঁচটি টেলিফিল্ম প্রচারিত হবে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে।

‘সন্ধ্যাতারা’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, সিরাজুল ইসলাম, দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম, আবদুল্লাহ রানা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: ড. রবির মৃত্যুপথযাত্রী মায়ের পছন্দ ড. সন্ধ্যাকে। সন্ধ্যা তা জানে না। জানলে আঘাত পাবে। রবি সত্যি কথা বলে তার মায়ের অন্তিম ইচ্ছাকে আঘাতও করতে চান না। কিন্তু সন্ধ্যা রবিকে বারবার তাগাদা দিতে থাকে সত্য প্রকাশের জন্য। কারণ মা সত্য কি, না জেনে মারা গেলে তার সাথে প্রতারণা করা হবে। সন্ধ্যা রবিকে হারাতে রাজি তবে প্রতারক হয়ে বাঁচতে রাজি নয়।

‘পিছুটান’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে। শাহরিয়ার শাকিল পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- আলী যাকের, অপি করিম, ইরেশ যাকের প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: অনলাইনে পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বের সূত্র ধরে বাংলাদেশে ইরফানের কাছে এসেছে প্রজ্ঞা। এয়ারপোর্ট থেকে প্রজ্ঞাকে রিসিভ করে সোজা গেস্ট হাউসে চলে আসে ইরফান। ভার্চুয়াল জগতের বাইরে এসে দুজনই দুজনকে নানাভাবে বুঝতে চেষ্টা করে। প্রজ্ঞাকে নিয়ে দাদা বাড়ি বেড়াতে যায় ইরফান। তাদের বাড়িতে থাকেন আনিছুর রহমান নামের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। পরিচয় শেষে আনিছুর রহমান জানালেন, প্রজ্ঞার বাবা আর সে ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছেন। শৈশবের সমস্ত স্মৃতি তার বাবার সঙ্গে আর এই বাড়ির সেঙ্গ। আরও কিছু বলতে গিয়ে চুপ হয়ে যান আনিছুর রহমান। প্রজ্ঞার দিকে তাকিয়ে অন্য কাউকে খুঁজতে থাকেন তিনি।

‘গন্তব্য’ প্রচারিত হবে তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে। বদরুল আনাম সৌদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন-- সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, মনির প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: সুখী দম্পতি শিহাব ও রিমি। আপাত দৃষ্টিতে তারা সুখী হলেও দুজনেরই দ্বিতীয় বিয়ে। দুজনকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে প্রথম সম্পর্কের ইতি টেনেছেন। শিহাবের প্রথম স্ত্রীর নাম রাবু। অনন্যা নামে তাদের একটি মেয়ে আছে। স্বামীসহ অনন্যা থাকেন অস্ট্রেলিয়ায়। একদিন দেশে ফিরে অনন্যা তার বাবার বর্তমান স্ত্রী রিমিকে একটা ভয়ঙ্কর তথ্য দেয়, যা তাদের সবার জীবনকে এলোমেলো করে দেয়। 

‘লাইফ অ্যান্ড ফিওনা’ প্রচারিত হবে চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটে। তানিম রহমান অংশু রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- আফরান নিশো, শ্যামল মাওলা, শার্লিন ফারজানা, দিপান্বিতা, কাজী উজ্জল, শাওন হক প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: লেখালেখি ভালবাসতো নিশো, কিন্তু তা শুধু শখের বসেই। ছোটবেলায় বাবা আর কয়েক বছর আগে মাকে হারিয়ে জীবন সম্পর্কে একটা অস্পষ্ট দর্শন নিয়েই বেঁচে আছে সে। একরকমের এলোমেলো জীবনে একদিন দেখা হয়ে যায় ফিওনার সাথে। ভাললেগে যায় তাকে। এলোমেলো জীবনটাকে ছকে বাঁধতে নিশোকে অনেকটাই সাহায্য করে ফিওনা। কিন্তু হঠাৎ আবার সবকিছু ওলট-পালট হয়ে যায়। বিয়ের জন্য ফিওনার জোড়াজুড়ি ওদের সম্পর্কে নিয়ে আসে তিক্ততা।

‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রচারিত হবে পঞ্চম দিন (১০ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটে। সাইফুল ইসলাম মাননু রচিত ও পরিচালিত

কাহিনি সংক্ষেপ: একদল তরুন-তরুনী শহুরে জীবনের একঘেঁয়েমি কাটাতে যারা চলে যায় শহরের বাইরে। যেখানে সবুজ আর প্রকৃতির এক মহামিলন ঘটেছে। একটা রিসোর্টে পৌঁছাতেই একটি গান ভেসে আসে ওদের কানে। বৃষ্টিতে ভিজে ঐ গান যেন মন কেড়ে নেয় সবার। মমতা মাখানো কন্ঠে গানটি যে তরুণী গাইছিল তাকে একজনের ভালো লেগে যায়। কিন্তু তাদের সাথে মিশলেও তরুণী কারো প্রেমে পরে না। তার পেছনে কি রহস্য সেটা আবিস্কারে নামে ছেলেটি।

‘গোলাপ ভ্রমণ’ প্রচারিত হবে সপ্তম দিন (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে। মাহমুদ দিদার রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা, কেয়া প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: রোহেল ও মেঘবতী বিয়ের দিনে হানিমুনে বেরিয়ে পড়ে সবাইকে চমকে দিতে। বিয়ের আগে রোহেল বলেছিল সে মেঘবতীকে একটা গোলাপ বাগান উপহার দেবে। সেই রাতে তারা সেই গোলাপ বাগানের সন্ধানে বেরোয়। আচমকা তাদের গাড়ির সামনে এসে পড়ে চা বাগানের এক নারী শ্রমিক। মেঘবতী মেয়েটিকে হাসপাতালে নিতে চায়। কিন্তু রোহেল তাকে উপেক্ষা করে সেখান থেকে পালায়। রাতে তারা এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। সকালে উঠে মেঘবতীকে আর পাওয়া যায় না।

মাছরাঙ্গা

মাছরাঙ্গা টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ছয়টি টেলিফিল্ম প্রচারিত হবে প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে।

‘৭২ কাকরাইল’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে। সকাল আহমেদ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- রিয়াজ, তিশা, আরফান, কায়েস চৌধুরী প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: আমেরিকা প্রবাসী আবির ও তিথি তাদের চারতলা বাড়িটি বিক্রি করতে বাংলাদেশে এসেছে। যদিও তিথির কোনও ইচ্ছাই নেই। এদিকে আবিরেরও ব্যাবসায়িক প্রয়োজনে টাকা দরকার। তাই গোপনে টাকা যোগাড়ের চেষ্টা শুরু করে তিথি।

‘রোড ট্র্যাপ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন (৭ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- হাসিন রওশন, বাপ্পি, এ্যালেন শুভ্র প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: অ্যালেন, তৌসিফ ও সালমান খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা একদিন গাড়িতে করে বেড়াতে বের হয়। রাস্তায় কোনো একটা কিছুর সঙ্গে ধাক্কা লাগলে গাড়ি থেকে নেমে এক স্থুলকায় লোককে পড়ে থাকতে দেখে। তাদের গাড়ীর ধাক্কাতেই লোকটা মারা গেলো বলে ভয় পেয়ে যায় তারা। একই রাস্তায় তাদের বন্ধু নিতু ও সেঁজুতিও গাড়ি নিয়ে বেড়িয়েছে। তাদের সঙ্গেও দেখা হয়ে যায়। এরপর ঘটতে থাকে হাস্যকর নানা ঘটনা।

‘প্রেম ও প্রতিহিংসা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে। দেবাশীষ রুদ্র শর্মা পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- শতাব্দী ওয়াদুদ, বাঁধন, সাজ্জাদ রেজা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: জীবন সম্পর্কে হতাশ যুবক তৌফিক রূপার প্রেমে পড়েছে। রূপাকে দেখলেই তৌফিক অসংলগ্নতা অনুভব করে। তৌফিকের ধারণা এই মেয়েটিকে ছাড়া সে বাঁচবে না। দ্বিধাজড়ানো কণ্ঠে তাই রূপাকে একদিন প্রেম নিবেদন করে তৌফিক। উত্তর পেতে রূপার এক কঠিন শর্ত পালন করতে তৌফিককে। ভালোবাসায় অন্ধ তৌফিকও রাজী হয়ে যায়। কিন্তু শর্ত পালনে পিস্তল কেনার পর থেকে তৌফিকের মনে নানা দ্বন্দ তৈরি।

‘নিয়ন জোৎস্নায় পরী’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে। তৌকির আহমেদ রচিত ও ওবিদ রেহান পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- তৌকির আহমেদ, অপর্ণা, আজিজুল হাকিম, শিরিন জামান প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: পরী একটি বেসরকারী অফিসের রিসেপশনিস্ট। আজ পরীকে দেখতে আসবে তাই ছুটি দরকার। অফিসের বস বিরক্ত হয়েই ছুটি দেন পরীকে। কারণ, এনিয়ে ছবার হবে হলো। এবারও পাত্র পক্ষকে খুব উৎসাহী মনে হয় না। শর্ত জুড়ে দেয়, বিয়ের পর পরী চাকুরি করতে পারবে না। ভেঙ্গে যায় বিয়ে, বাবা-মা বোধহয় খুশীই হন, কারণ তারা জানেন পরী ছাড়া তাদের কোন সহায় নেই।

‘জয় হে মানুষ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর (১০ অক্টোবর) ২টা ৪০ মিনিটে। হিমেল আশরাফ পরিচলিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- তারিক আনাম খান, তিশা, প্রাণ রায় প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: অন্ধ আমজাদ হোসেনের একমাত্র মেয়ে মায়া। মায়ের গচ্ছিত গহনা দিয়ে বাবার স্বপ্ন মেয়ের ব্রেন টিুমার অপারেশন। আর মায়ার স্বপ্ন বাবার চোখের অপারেশন। তাই গহনা চুরি করে পালায় মায়া।

‘চান্স মাস্টার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন (১১ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে। মাসুম রেজা রচিত ও সাইফ আহমেদ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- মোশারফ করিম, রুনা খান, রাশেদ মামুন অপু প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: শহর থেকে আসা চাচাতো বোন সাবিনার প্রেমে পরেছে গ্রামের ছেলে মান্না। সাবিনা তা বুঝতে পারলেও পাত্তা দিতে চায় না। মান্নার বন্ধু মিঠুন মির্জা শহর থেকে ইংরেজি শিখেছে। সাবিনার যে কোনও ধরণের সমস্যার হলেই মান্না ছুটে যায় মিঠুনের কাছে। কিন্তু সাবিনাকে বলে সে নিজেই সমাধান করেছে। একদিন এই মিথ্যা ফাঁস হয়ে যায়। তারপরও সাবিনা-মান্নার মিল হয়, মিঠুনের কারণেই।

এসএটিভি

এসএটিভির পাঁচদিনের অনুষ্ঠানমালায় ছয়টি টেলিফিল্ম প্রচারিত হবে।  

‘তোমায় নতুন করে পাবো বলে’ প্রচারিত হবে ঈদের দিন (৬ অক্টোবর) বিকাল ৩টায়।  কৌশিক শংকর দাশ রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- নিশো, ফারহানা মিলি প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: রাজা একা থাকেন। মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করার তার সঙ্গে যোগাযোগ কম। এক ফাস্ট ফুডের দোকানে কাজ করলেও  পড়াশোনা করে আইনজীবি হওয়ার ইচ্ছা রাজার। হঠাৎ করে একদিন রাজার চোখে পড়ে যায় শিউলী। শিউলীর স্নিগ্ধতা ভালো লেগে যায় রাজার। কিন্তু কিছুদিন পর শিউলী রাজার চরিত্রের এমন একটা দিক আবিস্কার করে, যা শিউলির মনে ভয় ঢুকিয়ে দেয়। আর তা হলো রাজার অস্বাভাবিক রাগ।

‘কভার স্টোরি’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় (৭ অক্টোবর) বিকাল ৩টায়। ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- রিয়াজ, শার্লিন, তানিয়া হোসেন, সাঈদ বাবু প্রমুখ।

‘ত্রিকোনোমিতি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন (৮ অক্টোবর) বিকাল ৩টায়। শাহেদ শরীফ খান রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তৌকির আহমদ, মম।

কাহিনি সংক্ষেপ: জিব্রাল আহমেদ বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি ও একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী। ভীষন ব্যাস্ত জিব্রালে সঙ্গে দেখা করতে দুই মাস আগে সময় নিতে হয়। ব্যাস্ততার কারনে স্ত্রীকেও সময় দিতে পারেন না। মানুষ সময়ের সাথে চলে কিন্তু তিনি যেনো সময়ের আগে চলেন। স্ত্রী মুমু খুব সাধারণ। তার চাওয়া পাওয়া খুবই কম। একটাই চাওয়া মিস্টার আহমেদ মানে জিব্রাল আহমেদ। আর ওখানেই সব ঝামেলা।

‘ওয়েটিং রুম’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (৯ অক্টোবর) বিকাল ৩টায়। শাহাদাত হোসেন সুজন পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-- তারিক আনাম খান, মৌ, মৌসুমি নাগ প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: বৃষ্টির রাত, ফটোগ্রাফার মাসুম আটকা পরেছে এক রেলষ্টেশনে। বৃষ্টিতে কোথাও যাওয়ার সুযোগ নেই, ভোর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। অগত্যা আশ্রয় নিতে হলো ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে বসে আছেন মীরা। মীরা মাসুম এর প্রাক্তন স্ত্রী।

‘ঢাকা মেট্টো’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১০ অক্টোবর) সকাল ১০টায়। আবু হুবায়রা উচ্ছল পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আমিন খান, কল্যাণ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

‘কাল পূর্ণিমা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন (১১ অক্টোবর) বিকাল ৩টায়। সকাল আহমেদ পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন রিয়াজ, তিশা প্রমুখ।

কাহিনি সংক্ষেপ: সুখেই কাটছিল সাজ্জাদ আর উর্মিলার দাম্পত্য জীবন। বছর তিনেকের বিবাহিত জীবনের পুরোটা সময় শ্রীমঙ্গলের চা বাগানেই পার হলো। সাজ্জাদ এ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবে বেশ দক্ষতারই পরিচয় দিয়েছেন। হঠাৎ করেই সুস্থির অবস্থাটা টালমাতাল হয়ে যায়। চাকরীটা আছে এখনো; কিন্তু সাজ্জাদের আর ভালো লাগছেনা।