'আমি তোকে মেরে ফেলবো'
উগ্র স্বভাব ও খামখেয়ালী আচরণের কারণে বহুবারই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। এবার তার বিরুদ্ধে উঠলো যৌন হয়রানি করার অভিযোগ। বিপদ যেন অভিনেতা চার্লি শিনের পিছু ছাড়ছে না।
মারগারিটা প্যালেস্টিনো নামে এক দন্ত চিকিৎসক শিনের বিরুদ্ধে যৌন নিযর্াতনের অভিযোগ তুলেছেন। দাবি করেছেন, নিজের দাঁতের চিকিৎসা নেওয়ার সময় এই ঘটনা ঘটান শিন। চিকিৎসা চলাকালীন হঠাৎ করে লাফ দিয়ে উঠে প্যালেস্টিনোর বুকে হাত দেন তিনি।
হলিউড রিপোর্টার বলছে, ২৫শে সেপ্টেম্বর প্যালেস্টিনোর চেম্বারে এই ঘটনা ঘটলেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় ৩রা অক্টোবর।
বলা হচ্ছে, সেদিন চিকিৎসা নেয়ার সময় নাকে নাইট্রাস অক্সাইড মাস্ক পড়ানো হয় শিনকে। কিন্তু মাস্কটি পড়ানোর কিছুক্ষণের মধ্যেই তা খুলে ফেলেন তিনি, এরপর চিৎকার করে বলেন, ‘আমি তোকে মেরে ফেলবো!’
এরপর মাস্কটি শিনকে আবারও পড়ানোর চেষ্টা করেন প্যালেস্টিনো। আর তখনই তার স্তনে হাত দেন শিন এবং তার অন্তবর্াস খুলে ফেলার চেষ্টা করেন।
প্যালেস্টিনো আরও জানান, চেম্বারে অনেকটাই বেসামাল অবস্থাতেই এসেছিলেন শিন। সেখানে উপস্থিত বাকি চিকিৎসকরা ধারণা করেছিলেন, শিন উচ্চ মাত্রায় কোকেইন সেবন করে এসেছেন।
শুধুমাত্র যৌন হয়রানিই নয়, ‘অ্যাঙ্গার ম্যানেজমেন্ট’ তারকার বিরুদ্ধে আরেক চিকিৎসকের ওপর ছুরি নিয়ে হামলা চালানোরও অভিযোগ করা হয়েছে।
অবশ্য প্যালেস্টিনোর কথায় সায় দেননি সেই চিকিৎসক। তিনি বলেছেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
এদিকে প্যালেস্টিনোকে উদ্দেশ্য করে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছেন শিন। যেখানে তিনি অভিযোগকারীকে ‘খ্যাতি পাবার জন্য মরিয়া’ হয়ে ওঠা ব্যক্তি বলে অভিহিত করেন।
এছাড়া শিনের আইনজীবী জানান, মিথ্যা অভিযোগ করার কারণে ইতোমধ্যেই চাকরিচ্যুত করা হয়েছে প্যালেস্টিনোকে।
