'সন্তান চাই, বিয়ের আগেই'
অভিনেতা দম্পতি কমল হাসান এবং সারিকার প্রথম সন্তান শ্রুতি হাসানের যখন জন্ম হয় তখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই যুগল। শ্রুতির জন্মের দুবছর পর স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করেন তারা।
কমল এবং সারিকার সম্পর্ক দশ বছর আগেই ভেঙ্গে গেলেও ছোটবেলায় বাবা-মায়ের ভালবাসার সম্পর্ক খুব কাছ থেকেই দেখেছেন তিনি। তামিল সিনেমার এই তারকা তাই বাবা-মায়ের মতোই বিয়ের আগেই সন্তানের জন্ম দিতে চান।
সম্প্রতি একটি টক শোতে শ্রুতি বলেন, “আমার দেখা জুটিগুলোর মধ্যে আমার বাবা-মা সেরা। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার উষ্ণতায় পরিপূর্ণ। তাদের সঙ্গে থাকাটা সেই সময় ছিল অসাধারণ এক অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “আমি নিজেও তাই, প্রথমে সন্তান চাই। এর পর বিয়ে করতে চাই।”
শ্রুতির বাবা কমল হাসান এপযর্ন্ত বিয়ের বাঁধনে জড়িয়েচেন দুবার। ভানি গানপাথির সঙ্গে দশ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ১৯৮৮ সালে অভিনেত্রী সারিকাকে বিয়ে করেন। এর আগেই ১৯৮৬ সালে জন্ম হয় শ্রুতির। ২০০৪ সালে আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদ হওয়ার পরে কমল থাকতে শুরু করেন গৌতামি তাদিমাল্লার সঙ্গে। শ্রুতি এবং তার বোন আকশারা এখন তাদের সঙ্গেই বসবাস করছেন।
