২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূপেন হাজারিকার চরিত্রে নাওয়াজ?

শিল্পী ড. ভূপেন হাজারিকার মৃত্যুর কিছুদিন পরেই তার জীবনসঙ্গী এবং নির্মাতা কল্পনা লাজমি ঘোষণা দিয়েছিলেন তাকে নিয়ে একটি সিনেমা নির্মানের।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

আর সে সিনেমায় ভূপেনের চরিত্রটির জন্য তিনি আলোচনায় বসেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে।

জি মিডিয়া ব্যুরো বলছে, সিনেমায় লাজমির চরিত্রে দেখা যেতে পারে ‘বর্ডার’ খ্যাত অভিনেত্রী শর্বানি মুখার্জিকে। এর আগে শোনা যাচ্ছিল পুজা ভাটকে নিজের চরিত্রে দেখতে চান লাজমি।

সিনেমার শুটিং হবে বাংলাদেশ, পশ্চিম বঙ্গ, আসাম এবং নিউইয়র্কে। ভূপেনের কালজয়ী গানগুলো সিনেমায় তুলে ধরা হবে নতুনভাবে।

সত্তরের দশক থেকেই কল্পনা লাজমির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ভূপেন । ১৭ বছর বয়সী কল্পনা ৪৫ বছর বয়সী এই সংগীতশিল্পীর সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেন এবং পরবর্তী চার দশক তারা একসঙ্গে থাকেন।

লাজমির প্রথম সিনেমা ‘এক পাল’ থেকে শুরু করে ‘রুদালি’, ‘দামান: আ ভিকটিম অফ ম্যারিটাল ভায়োলেন্স’-এর মতো সমালোচকনন্দিত সিনেমাগুলোয় একসঙ্গে কাজ করেছেন এই জুটি। ভূপেনের বহু গানের হিন্দি সংস্করণ নিজের সিনেমায় ব্যবহার করেছেন লাজমি। 

এদিকে 'কিক'-এর সাফল্যের পর ‘লায়ার্স ডাইস’ অস্কার আসরে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হওয়ায় নাওজউদ্দিন সিদ্দিকির বৃহস্পতি এখন তুঙ্গে - সে কথা বলাই চলে।