'দ্য গডমাদার' জোন্স
এবার মাদক সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্সকে। নতুন বায়োপিক ‘দ্য গডমাদার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
জোন্স এই সিনেমাতে অভিনয় করবেন গ্রিজেল্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায়, যিনি কলাম্বিয়ান মাদক পাচারকারী চক্র ‘মেডেলিন’-এর প্রথম এবং একমাত্র নারী প্রধান ছিলেন।
সত্তর এবং আশির দশকে ফ্লোরিডার মিয়ামিতে ব্যাপক যুদ্ধ হয় মাদক পাচারকারী দলগুলোর মধ্যে। আর তখনই বেশ পরিচিত হয়ে উঠেন ব্ল্যাঙ্কো। তাকে ‘লা মাদ্রিনা’ অর্থাৎ কালো মাকড়সা নামে ডাকা হত।
নিজের ক্ষমতা এবং বিত্ত ধরে রাখার জন্য শ'খানেক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‘দ্য গডমাদার’ পরিচালনা করবেন নরওয়েজিয়ান নির্মাতা ইভা সরহাগ। এর শুটিং শুরু হবে ২০১৫ সালের শুরুর দিকে।
