২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুচার-কুনিসের ঘরে নতুন অতিথি

অভিনেতা অ্যাস্টন কুচার এবং অভিনেত্রী মিলা কুনিস কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। মঙ্গলবার সন্তান জন্ম দেন কুনিস।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

গর্ভবতী থাকাকালীন বাড়িতেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেওয়ার কথা বললেও, লস অ্যাঞ্জেলসের সেন্ড্রাস সিনাই মেডিকেল সেন্টারে মেয়ের জন্ম দেন কুনিস।

এ বছরের ফেব্রুয়ারিতেই বাগদানের খবর নিশ্চিত করেছিলেন এই তারকা জুটি। আর এটাই এই দম্পতির প্রথম সন্তান। যদিও মেয়ের নাম কি হবে সেটি এখনও জানা যায়নি।