২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে 'টোয়াইলাইট'

আবারও পর্দায় জমে উঠবে ভ্যাম্পায়ার রোমান্স। ফিরছে ‘দ্য টোয়াইলাইট সাগা’, তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নয়। এই সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হবে পাঁচটি শর্টফিল্ম  যেগুলো দেখানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 02:41 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

এই পাঁচটি শর্টফিল্ম পরিচালনা করবেন পাঁচজন নারী নির্মাতা। এই প্রজেক্টের নাম ঠিক করা হয়েছে ‘দ্য স্টোরিটেলারস—নিউ ক্রিয়েটিভ ভয়েসেস অফ দ্য টোয়াইলাইট সাগা’। 

এই পাঁচজন নির্মাতাকে সাহায্য করবেন ‘টোয়াইলাইট’ সিরিজের কলাকুশলীদের একটি দল। এই দলে থাকবেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও ‘টোয়াইলাইট’ উপন্যাসের লেখক স্টেফানি মেয়ার। 

এ বিষয়ে মেয়ার বলেন, “চলচ্চিত্রে কাজ করার সঙ্গে সঙ্গে নারীদের বক্তব্য তুলে ধরার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।"

প্রযোজকের ভূমিকায় থাকবে লায়নসগেইট, সঙ্গে দ্য ওমেন ইন ফিল্ম নামে একটি প্রতিষ্ঠান। 

‘টোয়াইলাইট’- এর শর্টফিল্মগুলোর কাজ শুরু হবে ২০১৫ সাল থেকে।

২০০৮ সালে প্রথম মুক্তি পায় ‘টোয়াইলাইট’। স্টেফানি মেয়ারের বেস্টসেলার উপন্যাস থেকে কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেন নারী নির্মাতা ক্যাথরিন হার্ডউইক। ২০১২ সাল পর্যন্ত মুক্তি পেয়েছে ‘দ্য টোয়াইলাইট সাগা’ সিরিজের পাঁচটি সিনেমা। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়াটর্স, রবার্ট প্যাটিনসন এবং টেইলর লটনার।