২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল আকিরা কুরোসাওয়া চলচ্চিত্র উৎসব

জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার স্মরণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আকিরা কুরোসাওয়া চলচ্চিত্র উৎসব’। শুক্রবার জাতীয় জাদুঘরে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

১৯-২৪শে সেপ্টেম্বর চলবে এই উৎসব। দেখানো হবে কুরোসাওয়ার ১৩টি সিনেমা। কুরোসাওয়ার শুরুর দিকের কাজ ‘সানজুরো’ এবং ‘সেভেন সামুরাই’ দিয়ে শুরু হওয়া উৎসবে আরও দেখানো হবে ‘ইকিরু’, ‘রাশোমোন’, ‘ইয়োজিম্বো’, ‘মাদাদায়ো’, ‘দ্য হিডেন ফোরট্রেস’, ‘থ্রোন অফ ব্লাড’। উৎসবের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে কুরোসাওয়ার জীবন ও চলচ্চিত্র নিয়ে থাকছে কর্মশালাও।

উৎসবের প্রতিটি সিনেমাই দেখা যাবে বিনামূল্যে। তবে আসন স্বল্পতার কারণে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে আসলে আগে আসন পাওয়া যাবে। জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে বেলা এগারোটা থেকে প্রতিদিন চলবে সিনেমার প্রদর্শনী।

অর্ধশতাব্দীরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৩০টি সিনেমা নির্মাণ করেছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম ব্যাক্তিত্ব আকিরা কুরোসাওয়া। বিশ শতকের শুরুর দিকে টোকিওতে জন্ম নেওয়া এই নির্মাতার বেশিরভাগ সিনেমাতেই জাপানের গ্রামীণ সমোজের সংগ্রামের কথা উঠে এসেছে। ১৯৯০ সালে আজীবন সম্মাননার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। ১৯৯৮ সালে মৃত্যুর পর সিএনএন তাকে শতাব্দীর সেরা এশিয়ান-এর খেতাব দেয়।

সময়সূচি:

তারিখ

বেলা ১১ টা

বিকেল তিনটা

সন্ধ্যা ৬ টা

১৯ সেপ্টেম্বর

 

সানজুরো

সেভেন সামুরাই

২০ সেপ্টেম্বর

ইকিরু

কর্মশালা

রাশোমন

২১ সেপ্টেম্বর

মাদাদায়ো

কর্মশালা

দ্য ইডিয়ট

২২ সেপ্টেম্বর

দ্য হিডেন ফরট্রেস

কর্মশালা

দেরসু উযালা

২৩ সেপ্টেম্বর

ইয়োজিম্বো

রেড বিয়ার্ড

হাই অ্যান্ড লো

২৪ সেপ্টেম্বর

দ্য লোয়ার ডেপথস

দোদেসুকাদেন

থ্রোন অফ ব্লাড