২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেনেটুনে হিট 'ফাইন্ডিং ফ্যানি'

গত সপ্তাহে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’ এবং ‘ক্রিয়েচার থ্রি-ডি’ বক্স-অফিস তেমন একটা দাপট দেখাতে পারেনি। মুক্তির দিন ভালো ব্যবসা করলেও দুটি সিনেমারই আয়ের গতি নিম্নমুখী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 05:02 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমাটি ১২ই সেপ্টেম্বর মুক্তির পাওয়ার পর, ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত আয় করে ২৪ কোটি ৪৭ লাখ রুপি।  তবে মুক্তির দিনই সিনেমাটির আয় ছিল ১৯ কোটি ৯ লাখ রুপি। 

তবে সিনেমাটির নির্মাণ ব্যায় উঠে আসায় নিরাপদেই আছেন নির্মাতারা। 

ভারতে তেমন ব্যবসা না করতে পারলেও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ভালোই সাড়া পেয়েছে। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে প্রায় ১৬ লাখ মার্কিন ডলার।

সিনেমাটির হিন্দি ভার্শন মুক্তি পেয়েছে মধ্য প্রাচ্য, পাকিস্তান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে। 

অন্যদিকে বিপাশা বসু অভিনীত সায়েন্স ফিকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ক্রিয়েচার থ্রি-ডি’ ভারত এবং আন্তর্জাতিক বাজারে তেমন একটা সাড়া জাগাতে পারেনি। ১২ই সেপ্টেম্বর মুক্তির পর ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৪ কোটি ৭১ লাখ রুপি।

তবে ‘ফাইনিং ফ্যানি’র মতোই তৈরির খরচ তুলে নিতে সক্ষম হয়েছে সিনেমাটি।

নির্মাণ এবং প্রচার মিলিয়ে সিনেমাটির মোট খরচ হয়েছিলো ২৫ কোটি রুপির মতো। আর মুক্তির পর থেকে সবশেষ পাওয়া খবর অনুযায়ী সিনেমাটির ঝুলিতে জমা হয়েছে প্রায় ৩০ কোটি রূপি।