২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সোমবারে মাংস নয়’

পরিবেশ রক্ষায় সোমবার মাংস না খাওয়ার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। 'মাংসমুক্ত সোমবার’ নামে একটি প্রচারকাজের অংশ হিসেবে নিজের ভক্তদের প্রতি এই অনুরোধ জানান নিরামিষভোজী এই তারকা। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

ব্রিটিশ রকব্যান্ড ‘বিটলস’-এর এই সাবেক তারকা যুক্তরাজ্য সরকারের শক্তি এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা গ্রেগ বারকারের সঙ্গে এই প্রচার কাজ করছেন। এই প্রচারের উদ্দেশ্য হচ্ছে, মাংস উৎপাদন প্রক্রিয়া বিশ্বজুড়ে পরিবেশের ওপর যে প্রভাব ফেলে সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং উল্লেখযোগ্য পরিবর্তন আনা। 

একটি ভিডিও বার্তায় ম্যাককার্টনি বলেন, “পল বলছি। শোনো, তোমাদের সাহায্য প্রয়োজন। আমি শুধু চাই তোমরা মিটফ্রিমানডেস.কম - এ লগ ইন করবে এবং মাংসমুক্ত সোমবারের বিষয়টিকে সমর্থন জানাবে।”

“তোমাদের কেবল এটুকুই করতে হবে, আমি তোমাদের সাহায্য চাই। দয়া করে এটা করো। আমরা তোমাদের এই সমর্থনগুলো আমরা রাজনীতিবিদদের কাছে পাঠাবো এবং তারপর তারা এ বিষয়ে কিছু একটা করবে।”

মাংস উৎপাদন প্রক্রিয়া বিশ্বজুড়ে ১৪.৫ শতাংশ গ্রিন হাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী। ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাওয়া পরিবেশ বিষয়ক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে। ২০০৯ সালের পর এই প্রথম জাতিসংঘের সদস্যরা এ বিষয়ে আলাপ করবেন।