‘সুন্দরী’দের একাল-সেকাল
বলিউডের প্রথম সারির অভিনেত্রী হবার এই যাত্রায় ক্যারিয়ারের রেখাচিত্রে চলেছে যেমন উঠানামা, তেমনি তাদের চেহারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন।
এই দীর্ঘ সময়ে বয়সের কারণে কারও হয়েছে শারীরিক পরিবর্তন, আবার কেউ কেউ পেয়েছেন মাতৃত্বের স্বাদ। অনেকে আবার গোপনে কাঁচি চালিয়েছেন চামড়ায়।
সুস্মিতা সেন (মিস ইউনিভার্স ১৯৯৪)
সে বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সবুজ চোখের ঐশ্বরিয়া রাই বচ্চনের বিজয়ের ব্যাপারে অনেকেই নিশ্চিত ছিলেন। কিন্তু মিস ইন্ডিয়া হলেন শ্যামলা মেয়ে সুস্মিতা সেন। ভারতের প্রতিনিধিত্ব করতে আঠারো বছরের সুস্মিতাকে পাঠানো হল মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। সেখানেও শীর্ষ স্থানটি হাতছাড়া হয়নি মিষ্টি হাসির মেয়েটির। প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট ওঠে তার মাথায়।
বিশ বছর পরে আজ সুস্মিতা দুই দত্তক কন্যার মা, সেই সঙ্গে টুকটাক কাজ করছেন সিনেমাতেও। তবে আগের মত সেলুলয়েডে নিয়মিত নন তিনি।
ছবি: আইএএনএস।
অনেকেই বলেন, ঐশ্বরিয়ার জীবনকাহিনি রূপকথার গল্পের মতোই। সুস্মিতার সঙ্গেই সে বছর মিস ইন্ডিয়ার আসরে প্রথম দেখা যায় ঐশ্বরিয়াকে। মিস ইন্ডিয়া না হতে পারলেও বিশ্বসুন্দরীর খেতাব তিনি ঠিকই হাতিয়ে নেন। তখন তার বয়স ১৯ বছর।
এরপরের ঘটনা কমবেশি সবারই জানা। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়ার কোলজুড়ে আসে কন্যা আরাধিয়া। হিন্দি সিনেমার এই স্বর্ণবালিকা দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরছেন শিগগিরই।
ছবি: আইএএনএস।
১৯৯৪ সালের পর ২০০০ সালে আবারও মিস ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে উঠে আসেন দুই সুন্দরী, যাদের নজর ছিল বলিউডের দিকে। সে বছর ভারতের হয়ে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত, আর বিশ্বসুন্দরীর মুকুট ওঠে প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়।
পিসির মত বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে নিতে পারেন নি লারা। টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিয়ের পর আপাতত নিজের মেয়েকে নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন সদ্য মা হওয়া লারা।
ছবি: আইএএনএস।
২০০০ সালে বিশ্বসুন্দরী হওয়ার পরপরই বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম কয়েক বছর অভিনেত্রী হিসেবে নিজের জাত চেনাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এই সুন্দরীকে। তারপর ‘ফ্যাশন’ সিনেমার মধ্য দিয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অভিনয়ের পাশাপাশি এখন পপ গায়িকা হিসেবেও জনপ্রিয় প্রিয়াঙ্কা।
ছবি: আইএএনএস।
সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম না হলেও বক্স-অফিসে টিকতে পারেন নি অভিনেত্রী দিয়া মির্জা। বর্তমানে বিয়ে করে সংসার করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ নিয়ে সময় কাটাচ্ছেন দিয়া।
ছবি: আইএএনএস।
মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে বলিউডে পা রাখা সেলিনা জেটলির ভাগ্য সহায় হয়নি। ‘জানাশিন’ সিনেমার মাধ্যমে নজরে এলেও খুব দ্রুতই সিনেমাপ্রেমীদের কাছে ফিকে হয়ে গেছে সেলিনার স্মৃতি।
আপাতত দুই সন্তান নিয়ে পুরোদস্তুর সংসারী সেলিনা।
