২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফ্যানি শব্দটি অশ্লীল'

দিপিকা পাড়ুকোন ও অর্জুন কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’র মুক্তি আটকে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির উচ্চ আদালত। আবেদনে বলা হয়েছিল সিনেমার শিরোনাম, গান ও সংলাপে ব্যবহৃত ফ্যানি শব্দটি যৌন অর্থবাহী এবং অশ্লীল। 

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোযৈন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

দিল্লির এক গৃহবধু নন্দিনি তিওয়ারি এবং দাতব্য সংস্থা জয় জাগৃতির পক্ষ থেকে এই আবেদন করা হয়। বাদীপক্ষের উকিল অভিষেক কৃষ্ণা বলেন, ‘ফ্যানি’ শব্দটির গালি হিসেবে প্রচলন রয়েছে এবং এটি মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। কাজেই সিনেমা, গান, পোস্টার এবং ব্যানার থেকে শব্দটি বাদ দেওয়া উচিৎ। আর তা না করা হলে সিনেমাটি নিষিদ্ধ করতে হবে। আবেদনে আরও বলা হয় ভারতীয় সেন্সর বোর্ড থেকে ‘সর্বসাধারণের দর্শনযোগ্য’ সনদ পাওয়া সিনেমাটি শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। 

যদিও শিরোণামে কোনো সমস্যা নেই বলে এই আবেদন খারিজ করে দেন আদালত। শুধু তাই নয়, আদালতে বলা হয়, সেন্সরবোর্ড যথেষ্ট বিবেচনার পর সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। কাজেই এর মুক্তি আটকানোর কোনো প্রশ্নই ওঠে না।  

তবে সেন্সরবোর্ড থেকে সহজে ছাড়পত্র পায়নি সিনেমাটি। সিনেমায় দিপিকা পাড়ুকোনের একটি সংলাপ থেকে ‘কুমারী’ শব্দটি বাদ দিতে বলা হয়েছিল। যদিও সেন্সরবোর্ডের চেয়ারম্যান নিজেই পরে কোনো কর্তন ছাড়াই সিনেমাটিকে ইউ/এ সনদ দিতে বলেন। 

সিনেমায় আরও দেখা যাবে নাসির উদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুরকে। ১২ই সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।