২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে যাচ্ছে ‘মেরি কম’

অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনীভিত্তিক সিনেমা ‘মেরি কম’ মুক্তির চার দিনের মাথাতেই আয় করে নিয়েছে প্রায় ত্রিশ কোটি রুপি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর ৫ই সেপ্টেম্বর ভারতজুড়ে ১৮০০ সিনেমা হলে মুক্তি পায় ‘মেরি কম’। উমাঙ্গ কুমার পরিচালিত সিনেমাটি প্রথম দিনে আয় করে আট কোটি দুই লাখ রুপি। পরের দুদিনে যথাক্রমে ৯ কোটি ২৫ লাখ এবং ১১ কোটি আয় করার পর রবিবার সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়ায় ২৮ কোটি ৩২ লাখ রুপি। এর মধ্যে মহারাষ্ট্র এবং আসামে সিনেমাটি ব্যাবসা করছে বেশি, কারণ এই দুই প্রদেশে ‘মেরি কম’কে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিনেমায় কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী প্রিয়াঙ্কা লেখেন, “সপ্তাহের শেষ দিনগুলো দারুণ কাটলো ‘মেরি কম’-এর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সত্যিই চাই, আমাদের সত্যিকারের চ্যাম্পিয়ন মেরি কমের এই গল্প বক্স-অফিসে অসাধারণ সাফল্য পাক।”

ধারণা করা হচ্ছে সাঞ্জায় লিলা বানসালি প্রযোজিত সিনেমাটি সাম্প্রতিক সময়ের নারীকেন্দ্রীক সিনেমাগুলোর মধ্যে অন্যতম সফল সিনেমা হতে যাচ্ছে। কারিনা কাপুর অভিনীত ‘হিরোইন’-এর চেয়ে প্রথম দিনের সংগ্রহে এগিয়ে আছে সিনেমাটি। প্রথম দিনের আয়ের হিসেবে এটি বছরের দ্বাদশ সফল সিনেমা।

ভারতের বাইরেও সিনেমাটি ভালো করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচার চালানোয় শুরুতে কম থাকলেও ক্রমাগত আয় বাড়ছে সিনেমাটির।

প্রিয়াঙ্কার পাশাপাশি আরও অভিনয় করেছেন সুনিল থাপা, দার্শান কুমার, শিশির শর্মা।