২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাঁজার চেয়ে ফেইসবুক খারাপ’

মার্কিন পপতারকা মাইলি সাইরাস মনে করেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো গাঁজা সেবনের চেয়েও স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:51 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

২১ বছর বয়সী এই তারকা এক সাক্ষাৎকারে ফেইসবুক, ইন্সটাগ্রামের ওপর বেশ রাগ ঝাড়লেন। বললেন, “আপনি জানেন, কোন জিনিসটা আসলে আপনার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে? গুগলে নিজেকে খুঁজলে আর ইন্সটাগ্রাম ও ফেইসবুকে মানুষের মন্তব্য পড়লে।”

তিনি আরও বলেন, “আমি ইন্সটাগ্রামে গাঁজা সেবন করার সময় তোলা আমার কিছু ছবি পোস্ট করেছিলাম। কারণ, আমি এমন পরিবেশে বড় হয়েছি, যেখানে গাঁজাকে ক্ষতিকর হিসেবে দেখা হয় না।”

সাবেক এই ডিজনি তারকা, যিনি এবারের এমটিভি অ্যাওয়ার্ডসে সেরা মিউজিক ভিডিওর জন্য পুরস্কৃত হয়েছেন, জানালেন, নিজেকে কখনোই মানুষের অনুসরনীয় বলে ভাবেন না তিনি।

“আমি কখনোই নিজেকে অন্যদের জন্য আদর্শ হিসেবে দাঁড় করাতে চাইনা। একটা ক্ষেত্রে কেবল আমার উদাহারণ দেওয়া যায়, আর সেটা হলো আমার স্বাধীনচেতা স্বভাব। বিশেষ করে এমন একটা সময়ে যখন পুরো বিশ্বেই পুরুষের চেয়ে নারীর শক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।”