২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লরেন্সের নতুন প্রেম?

সাবেক স্ত্রী গিনেথ প্যালট্রোর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী জেনিফার লরেন্সের সঙ্গে প্রেম করছেন ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন। জনসম্মুখে স্বীকার না করলেও, অনেকদিন ধরেই নাকি চলছে দুজনের প্রেম।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 05:45 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

ই!অনলাইন বলছে, চলতি বছরের জুন মাসে অভিনেতা নিকোলাস হল্টের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটান ২৩ বছর বয়সী লরেন্স। আর তখন থেকেই ৩৭ বছর বয়সী মার্টিনের সঙ্গে সময় কাটাচ্ছেন ‘হাঙ্গার গেইমস’ তারকা।

মার্চ মাসে দশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটিয়েছেন মার্টিন এবং প্যালট্রো। নিজের ওয়েবসাইটে প্যালট্রো ঘোষণা দেন, বিচ্ছেদ হয়েছে দুপক্ষের সমঝোতার মাধ্যমেই। এমনকি বিচ্ছেদের পরও অনেকদিন একই বাড়িতে বসবাস করেছেন সাবেক এই দম্পতি।

ওদিকে পর পর দুইবার লরেন্স সম্পর্ক ভেঙ্গেছেন দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের সঙ্গে। যদিও গণমাধ্যমে খবর এসেছে খানিকটা দেরিতে, কিন্তু চলতি বছরের জুনেই বিচ্ছেদ হয় তাদের।

এই জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজের চাপে দুজনকে অনেকটা সময় আলাদা থাকতে হয়। এমন অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে তাদের জন্য।

অবশ্য বিচ্ছেদের পরেও দুজনের মধ্যে আন্তরিকতা রয়েছে আগের মতই, জানিয়েছে এক সূত্র।

ওদিকে লরেন্স-মার্টিনের প্রেমের খবর কতখানি সত্যি, এ বিষয়ে কোনো মতামত দিতে রাজি হয়নি তাদের মুখপাত্ররা।