২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর সঙ্গে নাচাতেই বিতর্ক: শাহরুখ

কলকাতা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে এক নারী পুলিশের সঙ্গে নেচে আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন শাহরুখ খান। সমালোচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তবে শাহরুখের মতে একজন নারীর সঙ্গে নাচার কারণেই এত সমালোচনা হচ্ছে।  

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার এক অনুষ্ঠানে শাহরুখ বলেন, “ব্যাপারটা খুবই অদ্ভুত! ৪-৫ বছর আগে যখন আমি ‘ভির-জারা’ সিনেমার শুটিং করছিলাম, তখন উর্দি পরা বেশ কয়েকজন সৈনিকের সঙ্গে নেচেছি। ষাট এবং সত্তরের দশকে সীমান্তরক্ষী জওয়ানদের অনুষ্ঠানে অনেক তারকাকে পারফর্ম করতে দেখা গেছে। কিন্তু প্রথমবারের মত এত সমালোচনা হল।” 

তিনি আরও বলেন, “আসলে সমস্যা উর্দির নয়, সমস্যা হল উর্দিটা পরে ছিলেন একজন নারী। নারী-পুরুষের এই বৈষম্য অর্থহীন এবং হাস্যকর। এসব নিয়ে কথা বলাও উচিৎ নয়।’

সম্প্রতি কলকাতায় পুলিশ বাহিনীর এক বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ। যেখানে তার সঙ্গে নাচেন  সাব-ইন্সপেক্টর শম্পা হালদার।

কিন্তু পুলিশের উর্দি পড়ে নাচার কারণে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন তিনি। অনেকেই বলছেন, এভাবে উর্দির অবমাননা করেছেন শম্পা। এমনকি দায়ী করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও।

পুরনো খবর:

শাহরুখ খান কলকাতা পুলিশের অনুষ্ঠানে
নাচলেন শাহরুখ, সমালোচিত মমতা