২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারহিরো হতে চান মেগান ফক্স

সাই-ফাই সিরিজ ‘ট্রান্সফরমার্স’-এ অ্যাকশনদৃশ্যে নায়কের কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছেন। এবার মেগান ফক্স বললেন, হতে চান সুপারহিরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 04:47 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সম্প্রতি ‘জেনিফারস বডি’ খ্যাত তারকা বলেন, “আমার মাথায় এখন তেমন কিছু আসছে না, তবে ‘জেন থার্টিন’ নামে একটি কমিক বই আছে, যেটা নিয়ে সিনেমা বানানো উচিত”।

আবেদনময়ী এবং দুর্ধর্ষ তিন নারী সুপারহিরোকে নিয়ে এগিয়েছে ‘জেন থার্টিন’ কমিক বইটির গল্প। কেইটলিন ফেয়ারচাইল্ড, রক্স্যান ফ্রিফল এবং সারাহ রেইনমেকার- এই তিন সুপারহিরোইনের যে কোন একজন হতে পারলেই বর্তে যাবেন, ২৮ বছর বয়সী মার্কিন এই অভিনেত্রী।

‘সেইলর মুন’ নামে আরেকটি কমিক বইয়ের কথাও উল্লেখ করেছেন ফক্স, যদিও বইয়ের গল্পের ভিত্তিতে সিনেমা তৈরি হলে তাতে অভিনয়ে খুব একটা আগ্রহী নন তিনি।

অ্যাকশন সিনেমায় অনেকটা ‘ফিমেইল আইকন’ হয়ে ওঠা ফক্স ‘ট্রান্সফরমার্স’ খ্যাত পরিচালক মাইকেল বে-এর সঙ্গে দ্বন্দ্ব ঘুঁচিয়ে অভিনয় করেছেন তার নতুন সিনেমা ‘টিন এইজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এ। বিখ্যাত কমিক চরিত্রদের পাশাপাশি অভিনয় করার অভিজ্ঞতা বেশ দারুণ বলেই জানান তিনি,“এই সিনেমাগুলো যেন আমার কাছে অনেক আপন। মনে হয়, আমি ঠিক জায়গাতেই আছি”।

অনেক বছর ধরেই ‘টিন এইজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এর ভক্ত বলে নিজেকে দাবি করেন ফক্স।বললেন, “৫ বছর বয়সে প্রথম আমার বড় বোন এই কমিকসের চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়েছিল। এটি আমার এতই প্রিয় ছিল, আমি তখন থেকেই আসক্ত হয়ে পড়ি। এটা সেই সিনেমাগুলোর মধ্যে অন্যতম যেগুলো আমি আমার স্বামীকে দেখিয়েছি”।