হলিউডি সিনেমায় হিন্দি গান
হিন্দি সিনেমার প্রধান আকর্ষণ দৃশ্যের ফাঁকে গান।এই গানগুলো বেশিরভাগ সময়ই সিনেমার ঘটনাপ্রবাহ থেকে আলাদা এবং স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। হিন্দি সিনেমার দর্শকরা এসব গান সিনেমার অংশ হিসেবে নয় বরং আলাদাভাবেই উপভোগ করেন। আর তাই এসব বলিউডি গান যখন হলিউডি সিনেমা বেজে ওঠে তখন খাপছাড়া না হয়ে যোগ করে নতুনত্ব।
২০০০ সালের পর থেকে বিশ্ববাজারেও নিজের জায়গা করে নিতে শুরু করে হিন্দি সিনেমা। তখন থেকেই হলিউডের বড় ব্যানারের সব সিনেমায় হিন্দি গানের ব্যবহার শুরু হয়।
গান: ‘ছাম্মা ছাম্মা’ (চায়নাগেট)
হলিউডি সিনেমা: মুলা রুজ (২০০১)
‘চায়নাগেট’ সিনেমাটিয় ‘ছাম্মা ছাম্মা’ গানে উর্মিলা মাতন্ডকারের নাচের কথা আজও ভুলতে পারেনি বলিউডি সিনেমার ভক্তরা। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘চায়নাগেট’ সিনেমার এই গানটি আনু মালিকের সংগীত পরিচালনায় গেয়েছিলেন অলকা ইয়াগনিক। নির্মাতা বাজ লারম্যানের মিউজিক্যাল ‘মুলা রুজ’-এ এই গানটি ব্যবহৃত হয়েছে।
২০০১ সালের অস্কার আসরে ১ দশক বাদে মনোনয়ন পাওয়া একমাত্র মিউজিক্যাল ছিল 'মুলা রুজ'। সে বছর আটটি অস্কার মনোনয়ন জুটেছিল সিনেমাটির ভাগ্যে।
শুধুমাত্র ‘ছাম্মা ছাম্মা’ নয়, মোট তিনটি হিন্দি গানের সমন্বয়ে একটি মেডলে ব্যবহার করা হয় এই সিনেমায়। বাকি দুটি গান ছিল—‘সোলজার’ সিনেমার গান ‘তেরা রাং বাল্লে বাল্লে’ এবং ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার গান ‘মাখনা’।
হলিউডি সিনেমা: ‘গোস্ট ওয়ার্ল্ড’ (২০০১)
স্কারলেট জোহানসন অভিনীত কমেডি-ড্রামা ‘ঘোস্ট ওয়ার্ল্ড’-এর শুরুতেই শোনা যায় ‘জান পেহচান হো’ গানটি। ‘গুমনাম’ সিনেমার রক অ্যান্ড রোল ধাঁচের এই গানটি গেয়েছিলেন মোহাম্মদ রফি আর গানটির সুর করেন শংকর-জয়কিশান।
হলিউড ফিল্ম: এটারনাল সানশাইন অফ এ স্পটলেস মাইন্ড (২০০৪)
জিম ক্যারি এবং কেট উইন্সলেট অভিনীত রোমান্টিক সাই-ফাই সিনেমা ‘এটারনাল সানশাইন অফ এ স্পটলেস মাইন্ড’-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে লতা মুঙ্গেশকরের গাওয়া ‘ওয়াদা না তোর’ গানটি শোনা যায়। 'দিল তুঝকো দিয়া’ নামে সিনেমার জন্য গানটির সুর দিয়েছিলেন রাজেশ রোশান।
শচীনদেব বর্মণের সংগীত পরিচালনায় ‘গাইড’ সিনেমার গান ‘মেরা মান তেরা প্যায়াসা’ ব্যবহার করা হয়েছে এতে।
হলিউড সিনেমা: ইনসাইড ম্যান (২০০৬)
'দিল সে’ সিনেমার 'ছাইয়া ছাইয়া’ গানটির ছন্দে চলন্ত ট্রেনের ওপর মালাইকা আরোরা খান এবং শাহরুখ খানের নাচ হিন্দি সিনেমার ভক্তদের পছন্দের তালিকায় ওপরের দিকেই থাকবে। এ আর রহমানের সুরে সুখভিন্দার সিং এর গাওয়া গানটি আজও ভীষণ জনপ্রিয়।
আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে ক্রাইম ড্রামা ‘ইনসাইড ম্যান’-এর নির্মাতারা। জোডি ফস্টার, ড্যানজেল ওয়াশিংটন এবং উইলিয়াম ডিফো অভিনীত এই সিনেমাটির শুরুতে শোনা যায় গানটি।
হলিউডি সিনেমা: দ্য অ্যাকসিডেন্টাল হাজবেন্ড (২০০৮)
'স্লামডগ মিলিওনেয়ার’ সিনেমার জন্য অস্কারজেতা এ আর রহমানের বেশ কয়েকটি গান ব্যবহৃত হয়েছে উমা থারম্যান এবং কলিন ফার্থ অভিনীত কমেডি ‘দ্য অ্যাকসিডেন্টাল হাজবেন্ড’-এও। ‘সাথিয়া’ সিনেমার ‘ছালকা ছালকা রে’ গানটি ছাড়াও শোনা গেছে, ‘তাকশাক’ সিনেমার ‘রাং দে’ গানটি। এছাড়াও তামিল সিনেমা ‘আলাইপায়ুথে’ ও ‘থেনালি’ থেকে ‘ইয়ার ইয়ারোদি’ এবং ‘সাওয়াসামায়’ গান দুটি ব্যবহৃত হয়েছে।
সাম্প্রতিক সময়ে স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত সিনেমা ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’তে ব্যবহৃত হয়েছে তিনটি ক্লাসিক হিন্দি গান। ‘কালা পাত্থার’ সিনেমার গান ‘বাহো মে তেরি মাস্তি কে ঘেরে’, ‘সিলসিলা’ সিনেমার ‘সার সে সারকি চুনারিয়া’ এবং ‘আভতার’ সিনেমার গান ‘দিন মাহিনে সাল গুজারতে জায়েঙ্গে’ শোনা যাবে এই সিনেমায়।
হেলেন মিরেন, ওম পুরি অভিনীত ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’ সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ৮ অগাস্ট।
