২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দশক পর ‘ম্যাড ম্যাক্স’

৩০ বছর পর পর্দায় ফিরছে জর্জ মিলারের সাই-ফাই থ্রিলার ‘ম্যাড ম্যাক্স’। স্যান ডিয়েগো কমিক-কনে প্রকাশিত হয়েছে এই সিরিজের চতুর্থ সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর ট্রেইলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 04:33 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

পোস্ট অ্যাপোক্যালিপ্টিক ডিস্টোপিয়ান ঘরানারসিনেমাগুলোর মধ্যে  ‘ম্যাড ম্যাক্স’ -সিরিজকে বেশ ওপরের দিকেই জায়গা দেন সাই-ফাই ফক্তরা। অন্ধকার এক আগামিতে বিলুপ্তপ্রায় মানব সভ্যতার টিকে থাকারলড়াইয়ের কথা বলে এই ঘরানার সিনেমাগুলো।  এমনই একপ্রেক্ষাপটে ‘ম্যাডম্যাক্স’ প্রথম পর্দায়আসে  ১৯৭৯ সালে। কেন্দ্রীয় চরিত্র ‘ম্যাক্স’ -এর চরিত্রে ছিলেন মেল গিবসন। তার অনবদ্য অভিনয়চরিত্রটিকে সেলুলয়েডের ইতিহাসে ‘সারভাইভালআইকন’- এ পরিণত করেছে।

যদিও এই সিরিজের নতুন সিনেমায়ক্ষ্যাপাটে ম্যাক্সরূপে আর চোখে পড়বে না মেল গিবসনকে। দর্শক এবার দেখবেন নতুনম্যাক্সকে। আরএবার এই চরিত্রটি রূপায়নের গুরুদায়িত্ব পড়েছে ‘ইনসেপশন’ এবং ‘ব্যাটম্যান: দ্যডার্ক নাইট রাইজেস’ খ্যাত ব্রিটিশ অভিনেতা টম হার্ডির ওপর।

অস্ট্রেলীয় মরুভূমিতে মুখোশধারী ওয়ারলর্ড ইমরটান জো এবং তার বাইকারগ্যাং ওয়ার বয়েজ-এর হাত থেকে এক দল নারীকে উদ্ধার করার অভিযানে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী শার্লিজ থেরনকে। ইম্পারেটরফিউরিওসা চরিত্রে থেরনকে এই অভিযানে সহায়তা করবে ম্যাক্স রকাটান্সকি।

সিনেমার ট্রেইলার রোমাঞ্চকর অ্যাকশনের ইঙ্গিত। বর্তমান সময় থেকে ৪৫ বছর পরেরদুনিয়ায় মরুভূমিতে বাইকার গ্যাং আর ম্যাক্স-ফিউরিওসার লড়াইটা বেশ জমজমাটই হবে বলেমনে করছেন সিনেমার ভক্তরা।

টম হার্ডি এবং শার্লিজ থেরন ছাড়াও সিনেমায় আরও থাকছেন ‘এক্স মেন’সিরিজে অভিনয় করা নিকোলাস হল্ট। এছাড়াও দেখা যাবে হিউ কিজ বায়রন, রোজি হানিংটন, জোক্র্যাভিটজের মততারকাদের।

২০১৫ সালের ১৫ মে মুক্তি পাবে ‘ম্যাড ম্যাক্স: ফিউরিরোড’।