২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গার্ডিয়ান’দের দখলে বক্স-অফিস

সুপারহিরোদের নতুন এক বাহিনী ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’ দিয়ে আবারও বক্স-অফিস কাঁপিয়ে দিয়েছে মারভেল কমিকস। পহেলা অগাস্ট মুক্তি পাওয়ার পর বেশ দাপটের সঙ্গেই ব্যবসা করছে ‘পৃথিবীর রক্ষাকর্তা’দের নিয়ে বানানো সিনেমাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 03:39 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

ডিজনির ব্যানারে মারভেলের নতুন এই সিনেমাটি বৃহস্পতিবারে শুধু টিকিট বিক্রি থেকেই আয় করে নিয়েছে ১ কোটি মার্কিন ডলার, যা এ বছর মুক্তি পাওয়া অন্য সব সিনেমার চেয়ে বেশি। ৩৫৪টি আইম্যাক্স প্রযুক্তির হলে মুক্তি পাওয়ার পর সেখান থেকে সিনেমাটি তুলে এনেছে ১০ লাখ মার্কিন ডলার। অল্পের জন্য সিনেমাটি ছাড়িয়ে যেতে পারে নি ‘আয়রন ম্যান থ্রি’-এর রেকর্ডকে।

এমনকি, চলতি বছরের  সুপারহিরো সিনেমাগুলোর তুলনায় ব্যবসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’। মুক্তির প্রথম সপ্তাহে ‘গার্ডিয়ান’রা তুলে এনেছে ৯ কোটি মার্কিন ডলার, যা কিনা মারভেলের অন্য দুটি সিনেমা ‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’ এবং ‘দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যান টু’-এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সমালোচকদেরও মুখ খোলার খুব একটা সুযোগ দেয়নি জেমস গান পরিচালিত ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’। ক্রিটিক ওয়েবসাইট রটেন টমেটোস এ ‘৯২ শতাংশ নতুন’-এর তকমাই তার প্রমাণ। বক্স-অফিসে সপ্তাহ শেষে সিনেমাটি শীর্ষে চলে যাবার আশ্বাসই দিচ্ছে।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জোয়ি সালডানা , ভিন ডিজেল, ডেইভ বাতিস্তা, ব্র্যাডলি কুপারের মত তারকারা।