২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের ফুটবল ম্যাচ

হিন্দি সিনেমার নায়ক আমির খানের মেয়ে ইরা খান, পশু কল্যাণ কেন্দ্র গড়তে তহবিল সংগ্রহের জন্য তারকাদের ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন রোববার। কেন্দ্রটি দেখভাল করবেন ইমরান খানের মা নুজহাত খান। দাতব্য ম্যাচটিতে অংশ নেন আমির খানের স্ত্রী পরিচালক কিরন রাও, সোহেল খান, দিনো মোরিয়া, কারান ওয়াহি, গুরমিত চৌধুরি, সাব্বির আলুওয়ালিয়া সহ আরও অনেকে। দুই দলের নেতৃত্ব দেন আমির খান ও অভিষেক বচ্চন। সবার হাতে পুরস্কার তুলে দেন সালমান খান ও হৃত্বিক রোশান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2014, 10:02 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM