২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিংস্র’ সুপারহিরো চায় না রাশিয়া

মার্কিন প্রকাশনা সংস্থা মার্ভেল কমিকসের সুপারহিরো বাহিনী ‘দ্য অ্যাভেঞ্জারস’ নিয়ে রাশিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। বাহিনীর এক রুশ মিত্র শিশুদের মধ্যে নিষ্ঠুরতা ছড়াতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

দ্য অ্যাভেঞ্জারসের রুশ মিত্র উইন্টার গার্ডের তিন মিউট্যান্ট সুপারহিরো আর এক ভাল্লুকের একজন ভ্যানগার্ড। মিউট্যান্ট এই হিরোর বুকে আঁকা কাস্তে আর হাতুড়ি, যা হল সমাজতন্ত্রের প্রতীক। যখন অ্যাভেঞ্জাররা তাদের পরিচয় জানতে চান, তখন তারা বলেন, “আমরা রাশিয়ান ফেডারেশনের কর্মী।”

রুশ গণমাধ্যমগুলো বলছে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে নিজের সম্পৃক্ততা দাবি করা এই সুপারহিরোর সঙ্গে সমাজতন্ত্রের প্রতীকটি বেমানান।

শুধু তাই নয়, রুশ এই সুপারহিরোরা নিষ্ঠুর এবং সহিংস বলেও অভিযোগ করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা রাপসি এ বিষয়টি তদন্তের আবেদন জানানোর পর দেশটির গণমাধ্যম নজরদারি কর্তৃপক্ষ মার্ভেল কমিকসকে একটি চিঠি দিয়েছে, যেখানে বলা হয়েছে, “আমরা সোভিয়েত প্রতীকের ব্যবহার, রুশ সরকারি কর্মকর্তা হিসেবে চরিত্রের উপস্থাপন এবং সহিংসতা ও নিষ্ঠুরতা উস্কে দেওয়া বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিশুদের পত্রিকা দ্য অ্যাভেঞ্জার্স, ইস্যু #১, আগস্ট ২০১৪ পর্যালোচনা করার আবেদন জানাচ্ছি।”

অ্যাভেঞ্জারস কমিকসের সর্বশেষ ইস্যুটি যেখানে উইন্টার গার্ডের উপস্থিতি রয়েছে, সেটিকে নতুন করে ছাপানোর জন্য মার্ভেলকে অনুরোধের পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই চরিত্রগুলো উপস্থাপন করা হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

মার্ভেলের জনপ্রিয় কমিক সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জারস’ সর্বপ্রথম কমিক আকারে বের হয় ১৯৬৩ সালে। ক্যাপ্টেন আমেরিকা, আয়রন-ম্যান, হাল্ক, স্পাইডার-ম্যান, থর, উলভারিনকে নিয়ে গড়ে ওঠা এই সুপারহিরোদের দলে রয়েছে আরও অনেক সদস্য।

২০১২ সালে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে এই সুপারহিরোদের নিয়ে।