‘হায়দার’-এও গাইলেন শ্রদ্ধা
‘এক ভিলেইন’-এ গান গাওয়ার পর এবার নতুন সিনেমা ‘হায়দার’-এ প্লেব্যাক করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গান গাইছেন সিনেমার আরেক অভিনেত্রী টাবুও।
সম্প্রতি ‘হায়দার’-এর ট্রেইলার মুক্তির দিন নির্মাতা ভিশাল ভারাদওয়াজ ঘোষণা দেন, সিনেমাটির প্রধান দুই অভিনেত্রী টাবু এবং শ্রদ্ধা দুজনই প্লেব্যাক করেছেন এতে।
সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘এক ভিলেইন’-এ প্রথমবারের মত প্লেব্যাক করেন শ্রদ্ধা। সিনেমার ‘গালিয়া’ গানটির আনপ্লাগড ভার্শনটি ছিল তার গাওয়া। তবে গায়িকা হিসেবে টাবুর অভিষেক হবে এবারই।
‘হায়দার’-এর সংগীত পরিচালনা করেছেন ভিশাল। গানগুলোও লিখেছেন তিনি। টাবুর গাওয়া গানটির শিরোনাম ‘রোশে ভাল্লে’, কাশ্মিরে শুটিংয়ের সময় গানটি গেয়ে রেকর্ড করেন তিনি।
