২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে ‘দ্য সিক্স মিলিওন ডলার ম্যান’ 

সত্তর দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সিক্স মিলিওন ডলার ম্যান’ ফিরছে। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বিনোদনভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল লাতিনো রিভিউ বলছে, বড় পর্দায় অস্টিন চরিত্রে অভিনয় করতে পারেন ‘ট্রান্সফরমার্স’-খ্যাত অভিনেতা মার্ক ওয়ালবার্গ।

পরিচালক পিটার বার্গ এই জনপ্রিয় সিরিজটিকে সিনেমায় রূপ দিতে যাচ্ছেন। প্রযোজকের দায়িত্বেও থাকবেন তিনিই আর স্টিভ অস্টিন চরিত্রে তার প্রথম পছন্দ তার সঙ্গে ‘লোন সারভাইভার’ সিনেমাতে কাজ করা ওয়ালবার্গ।

মার্টিন ক্যালডিনের লেখা ‘সাইবর্গ’ উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত টিভি সিরিজটি ২০ বছর ধরেই নতুন করে নির্মাণের বিভিন্ন পরিকল্পনা হয়ে এসেছে।

কেভিন স্মিথ, জিম ক্যারি, লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো তারকাদের নামও শোনা গিয়েছিল কেন্দ্রীয় চরিত্রের জন্য।

শেষ পর্যন্ত পিটার বার্গই সিরিজটির কাজ হাতে নিচ্ছেন। 

১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চলা এই টিভি সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন লি মেজরস। সিরিজটির স্পিনঅফ হিসেবে ‘দ্য বায়োনিক উইমেন’ও দর্শকপ্রিয়তা পায়।