২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের আইটেম গানে হানি সিং

শাহরুখ খানের সঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’-এর পর এবার সালমান খানের সঙ্গে নাচতে দেখা যাবে র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংকে আর তাদের সঙ্গ দেবেন নার্গিস ফাখরি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 05:41 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

সালমানের নতুন সিনেমা ‘কিক’-এর দুটি গান ‘জুম্মে কি রাত’ এবং ‘হ্যাংওভার’-এর পর এবার মুক্তির অপেক্ষায় আছে সিনেমার বিশেষ আইটেম গানটি, যার নাম ‘ডেভিল’।  

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, সিনেমাপ্রেমীদের বিনোদনের ষোলকলা পূর্ণ করতেই সালমান এবং নার্গিসের সঙ্গে আইটেম গানে গায়ক হানি সিংকেও নিয়েছেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা।    

গানটি কোরিওগ্রাফ করবেন আহমেদ খান।

ভক্তদের আগ্রহ আরও বাড়াতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন নার্গিস। এ ছবিই গানটিতে নার্গিসের ফার্স্ট লুক।

অ্যাকশন ধাঁচের সিনেমা ‘কিক’-এ প্রথমবারের মতো একজন ব্যাংক ডাকাত হিসেবে দেখা যাবে সালমান খানকে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফারনান্দেজ। সিনেমাটি মুক্তি পাবে ২৫ জুলাই।