২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালবাম বের করতে চান আলিয়া

‘হাইওয়ে’ সিনেমায় এ আর রহমানের হাত ধরে প্লেব্যাকের দুনিয়ায় পা রাখেন আলিয়া ভাট। নতুন সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তেও আবার গাইলেন গান। এখন তার ইচ্ছা কোনো একদিন বের করবেন অ্যালবাম।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 06:45 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে ‘ম্যায় তেনু সামঝাওয়ান কি’ গানটির আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন ২১ বছর বয়সী এই অভিনেত্রী। শখের বশে গান গাইলেও এবার পেশাগতভাবেই কাজ করার কথা ভাবছেন আলিয়া।

“যখনই আমি সুযোগ পাই, আমি গাইতে শুরু করি। আমার গাইতে খুবই ভালো লাগে। আমি সংগীত নিয়ে আরও কাজ করতে চাই। শুধুমাত্র আমার নিজের সিনেমাতে প্লেব্যাক নয়, কোন একদিন আমি নিজের অ্যালবাম রেকর্ড করতে চাই।”

মেয়ের সংগীত প্রতিভা নিয়ে গর্বিত বাবা মহেশ ভাটও।

“আলিয়ার বিশেষত্ব হচ্ছে সে কখনও গান শেখেনি। আমার আশংকা মানুষের কথায় বিভ্রান্ত হয়ে সে প্রশিক্ষণ নিতে চাইবে। সে একটা অমসৃণ হীরা, একটা বুনো ফুলের মতো, যেটা এভাবেই সুন্দর এবং অবিকৃতই থাকা উচিৎ।”

‘ম্যায় তেনু সামঝাওয়ান কি’ গানটির মূল সংস্করণটি রাহাত ফাতেহ আলি খানের। আর সিনেমার জন্য গানটি গেয়েছেন অরিজিত সিং আর আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন আলিয়া।

সম্প্রতি ‘এক ভিলেইন’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুরও ‘গালিয়া’ গানটির আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন।