২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হ্যামলেট’

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে নিয়ে আসছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘হ্যামলেট’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:31 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সভাপতিত্ব করবেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদা মল্লিক জলি।

নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। এতে অভিনয় করছে মাস্টার্স দ্বিতীয় বর্ষ, অনার্স পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।

আশিক রহমান লিয়ন জানান, শুক্রবার থেকে শুরু হয়ে নাটকটির প্রদর্শনী চলবে সোমবার অবধি। এরপর ১০ ও ১১ জুলাই নাটকটি তারা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করবে।

নির্দেশক আরও জানান, নাটকের একটি বিশেষ দিক হচ্ছে প্রতিবার মঞ্চায়নের সময় চরিত্রগুলোতে অভিনেতার পরিবর্তন ঘটবে। চরিত্রগুলোতে অভিনেতা নির্দিষ্ট থাকবে না।

নাটমণ্ডলে উৎসবের পর নাটকটি নিয়মিত মঞ্চায়নের পরিকল্পনা করছে থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ।