বিয়ন্সের সংসারে ভাঙ্গন?
তারকা দম্পতি বিয়ন্সে নোলেস এবং জেয় জির দাম্পত্য জীবনে জটিলতার কথা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। কনসার্ট ট্যুরগুলোতেও আলাদাভাবেই থাকছেন তারা।
এক সূত্র বলছে, “তাদের ‘অন দ্য রান’ কনসার্ট সিরিজে একসঙ্গে মঞ্চে পারফর্ম করলেও তারা আলাদা ভ্রমণ করছেন, থাকছেনও আলাদা হোটেল রুমে।”
সূত্রটি আরও জানায়, “তারা হয়তো একই সঙ্গে গান গাইছে, কিন্তু আলাদা জীবন যাপন করছেন। এরকম বাজে সময় তাদের জন্য কখনও আসেনি, বিভিন্ন কনসার্ট ভেন্যুগুলোতে তাদের একাই যেতে হচ্ছে, থাকতে হচ্ছে আলাদা হোটেল রুমে। এমনকি তাদের ভ্রমণসঙ্গীরাও এখন আর আগের মত এক নেই।”
“তারা এই কনসার্টটি করছেন কেননা এটা বাতিল করার কোন সুযোগ ছিল না। তাই সবাইকে বিনোদন দেয়ার জন্য জনসম্মুখে তারা একসঙ্গেই আছেন। কিন্তু বারবার একে অপরের প্রতি প্রতারণার অভিযোগে তাদের বিশ্বাসের ভিত টা নষ্ট হয়ে।”
ছয় বছর ধরে একসঙ্গে দাম্পত্য জীবন পার করা পপ তারকা বিয়ন্সে নোলেস এবং র্যারপার জেয় জির ব্লু আইভি কার্টার নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে।
কিছুদিন আগেই গুঞ্জন ওঠে নিজের দেহরক্ষীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিয়ন্সে। এর আগে একটি হোটেলের লিফটে জেয় জির ওপর বিয়ন্সের বোন সোলাঞ্জের চড়াও হওয়ার ভিডিও ফুটেজ লিক হওয়া নিয়েও গণমাধ্যমে বেশ সাড়া পড়ে গিয়েছিল।
