২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়া প্রেমের ‘শাস্তি’?

‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার সিকুয়েলে দেখা যাবে না অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে। বরং এবারের সিনেমায় স্নো হোয়াইট চরিত্রটিই বাদ দিয়েছেন নির্মাতারা। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

২০১২ সালে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ মুক্তি পাওয়ার পরই শোনা যায় সিনেমাটির নির্মাতা রুপার্ট স্যান্ডাসে‍র্র সঙ্গে স্টুয়ার্টের প্রেমের খবর। বিবাহিত স্যান্ডারসের সঙ্গে স্টুয়ার্টকে ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দি করে পিপল ম্যাগাজিন।

দুজনের প্রেম ক্ষণস্থায়ী হলেও ঘর ভাঙে স্যান্ডারসের। অন্যদিকে প্রেমিক রবার্ট প্যাটিনসনকেও হারান স্টুয়ার্ট।

‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এর ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর তখনই ঘোষণা দেওয়া হয় সিনেমাটির সিকুয়েলের। কিন্তু পরিচালকের আসন থেকে সরে যেতে বাধ্য হন স্যান্ডারস। 

তখনও সিকুয়েলের সঙ্গে যুক্ত ছিল স্টুয়ার্টের নাম। তবে এবার পুরো সিনেমার কাহিনিই বদলে দিয়েছেন নির্মাতারা।

এবারের সিনেমার পুরো কাহিনি গড়ে উঠবে হান্টসম্যানকে নিয়েই আর এটি পরিচালনা করবেন ফ্র্যাঙ্ক ডারাবোন্ট। এটি হবে মূল সিনেমাটির ‘স্পিন-অফ’ যেখানে ক্রিস হেমসওয়ার্থ হান্টসম্যানের ভূমিকায় থাকছেন।

স্নো হোয়াইট না থাকলেও তার সৎমা কুইন রাভিনার চরিত্রে আবারও দেখা যাবে শার্লিজ থেরনকে।

‘দ্য হান্টসম্যান’ নামের এই মুভিটি মুক্তি পাবে ২০১৬ সালে।