২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস’-এর বিজয়ী নির্বাচিত

রাজধানীর একটি পাঁচতারা হোটেলে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া গেল ‘স্টাইলিস হেয়ার অফ দ্য ক্যাম্পাস’-এর প্রথমবারের বিজয়ীদের। সেরা নির্বাচিত হয়েছেন ময়মনসিং মহিলা কলেজের শিক্ষার্থী রুকাইয়া রশিদ রিমি, প্রথম রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতশী আমিন, দ্বিতীয় রানার আপ ময়মনসিং মহিলা কলেজের রুবাইয়াত কবির রায়না।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:23 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

প্রতিযোগিতায় ‘বেস্ট হেয়ার’-এর জন্য পুরস্কৃত হয়েছেন রানী ভবানি বিশ্ববিদ্যালয় কলেজ, নাটোরের শিক্ষার্থী আইরিন সুলতানা এবং রেনেসা খান পেয়েছেন ‘বেস্ট ইন্টারঅ্যাক্টিভ লেডি’ খেতাব।

পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন নাটকে অভিনয়, রেডিওতে আরজে হওয়ার সুযোগ এবং সম্মানি।

Image
প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালে। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান, নির্মাতা রেদোয়ান রনি এবং বিউটিশিয়ান আফরোজা পারভীন।

প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নেয় সাত বিভাগের তিন শতাধিক ক্যাম্পাসের শিক্ষার্থী।

প্রতিযোগিতার আয়োজন করে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আদিত্য সংকেল জানান, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্রতিভা খুঁজে এনে তাদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে এমন আয়োজন।

Image
প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালে। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালে। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

Image
প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালে। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালে। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

বিজয়ীদের নাম ঘোষণার আগে ক্যাটওয়াক, নাচ, অভিনয় প্রতিভা প্রদর্শন করেন চূড়ান্ত পর্বের ১১ জন প্রতিযোগী।

রেডিও টুডের আরজে কানিজ ও অ্যাঞ্জেলিন দর্শকদের মনোরঞ্জন করেন।

অভিনেতা সাজু খাদেমও কথা ও কৌতুকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে উপস্থাপক নুসরাত ফারিয়াকে সহায়তা করেন।

প্রতিযোগিতার থিম সং পরিবেশন করেন কণ্ঠশিল্পী কিশোর ও এলিটা। নারিকেল তেল ‘প্যারাশুট’-এর ব্র্যান্ড মডেল আনিকা কবীর শখ ‘ঝরা পাতা’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। দুটি গান পরিবেশন করেন কণা। ঈগল ডান্স কোম্পানি আরও একটি পরিবেশনায় অংশ নেন।