২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেকার ভক্তদের পাশে সালমান

ভক্ত, শুভানুধ্যায়ী ও অনুজদের কাছে ‘ভাই’ হিসেবে পরিচিত সালমান এবার নিয়েছেন এক অন্যরকম পদক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারের বেকার ‘বন্ধু’দের জন্য চাকরির ব্যবস্থা করতে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 02:53 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

সম্প্রতি ‘দাবাং’ খান টুইট করেন, আগামী টুইটটি মনোযোগ দিয়ে পড়ুন এবং বুঝুন-- অন্য ধরনের কিছু একটা করতে যাচ্ছি। যদি এটা কাজে দেয় তাহলে আপনাদের মধ্যে কেউ কেউ উপকৃত হকে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।”

এরপরের টুইটটি ছিল, “ফেইসবুক কেবল টাইমপাসের জন্য নয়। কাজ খোঁজার জন্য এটিকে ব্যবহার করো।”

তারপর আসে আরও দুটি টুইট--

“আমার ফেইসবুকে থাকা বেকার বন্ধুদের বলছি, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি যাতে তারা আপনাদের চাকরিতে নিয়োগ দেয়। তবে অবশ্যই আপনাদের যোগ্য হতে হবে।”

“অনেক ভক্ত বলে তাদের চাকরি নেই। তাহলে এ বিষয়টা নিয়ে চিন্তা করুন। যদি কাজে দেয় তাহলে খুবই ভালো। আমি খুবই খুশি হব যদি আপনাদের ভালো কিছু হয়।”

সালমান অবশ্য নিশ্চিত করেছেন যে, চাকরি তিনি দিচ্ছেন না। বেশ কিছু চাকরিদাতার সঙ্গে তার পরিচয় আছে যাদের তিনি অনুরোধ করেছেন।

সালমান টুইট করেন, “হ্যালো! আমার হাতে কোনো চাকরি নেই। আমি যাদের সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছি, তাদের হাতে আছে। তারাই আমাকে সাহায্য করছে।”