আসছে ‘র্যাম্বো ফাইভ’
ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট বলছে, জার্মান মুভি কোম্পানি ‘স্পেনডিড ফিল্মস’-এর ব্যানারে ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু করেছেন স্ট্যালন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি আনুষ্ঠানিক বিবৃতি।
বিবৃতিতে বলা হয়, “সিলভেস্টার স্ট্যালন তার বিখ্যাত চরিত্র র্যাম্বোর ভূমিকায় ফিরছেন আরও একবার। এবার তিনি লড়াই করবেন মেক্সিকান মাদক ব্যবসায়ীদের সঙ্গে।”
এবারের সিনেমার চিত্রনাট্যও লিখেছেন স্ট্যালন নিজে।
‘র্যাম্বো’ সিরিজের প্রথম সিনেমা ‘ফার্স্ট ব্লাড’ মুক্তি পায় ১৯৮২ সালে। সর্বশেষ র্যাম্বোকে রূপালি পর্দায় দেখা গেছে ২০০৮ সালে।
