২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাতে হবে লিওনিকে

বলিউডে পা রাখার পর বাড়তি মেদ ঝরাতে হয়েছে ‘বেবি ডল’ খ্যাত সানি লিওনিকে। তবে নতুন সিনেমা ‘লিলা’র নির্মাতাদের নির্দেশ, আরও ৫ কেজি ওজন কমাতে হবে তাকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 12:36 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

এই সিনেমায় লিওনির চরিত্রটি হবে একজন রাজকুমারীর। চরিত্রটি বেশ ক্ষিপ্র আর তাই বেশ ভালমতো শারীরিক কসরত করতে হচ্ছে তাকে। রাখা হয়েছে বিশেষ ফিটনেস ট্রেইনারও।

‘লিলা’র মাধ্যমে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করবেন কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি।

খবরটি নিশ্চিত করে আহমেদ বলেন, “আমরা ১০ জুলাই থেকে কাজ শুরু করবো। ওজন কমানোর পাশাপাশি আমরা সানিকে ভারতীয় লোকনৃত্যের প্রশিক্ষণ দিচ্ছি, যে ধরনের নাচ তিনি আগে কখনও করেন নি।”

সিনেমাটি ভূষণ কুমারের সঙ্গে মিলে প্রযোজনা করবেন আহমেদ খান। এর বেশিরভাগ শুটিং হবে ভারতের রাজস্থান এবং লন্ডনে।

তবে নায়ক কে হচ্ছেন তা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে আহমেদ বলেন, “আমরা কয়েকজন অভিনেতার সঙ্গে কথা বলছি। আশা করি এক সপ্তাহের মধ্যে সব চূড়ান্ত হবে। আমরা চাচ্ছি এমন কাউকে নিতে যার সঙ্গে সানিকে মানাবে।”

২০১২ সালে ‘জিসম টু’ এর মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সানি লিওনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রাগিনি এমএমএস টু’।