২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপিং সেন্টারে নগ্ন লোহান

হলিউডের প্রবলেম সেলিব্রেটি বলা হয় তাকে। আবারও জড়িয়েছেন সমস্যায়। অভিনেত্রী লিন্ডসে লোহান এবার লন্ডনের এক নামি শপিং সেন্টারে নগ্ন অবস্থায় দৌড়ে বেড়িয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 12:06 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট বলছে, ‘মিন গার্লস’-খ্যাত এই অভিনেত্রী সেলফ্রিজেস নামের ঐ শপিং সেন্টারের ড্রেসিং রুম থেকে বিবসনা অবস্থায় বের হয়ে পুরো দোকান জুড়ে দৌঁড়ে বেড়ান। এ সময় তিনি পাগলের মতো হাসছিলেন আর অর্থহীন কথা বলছিলেন বলে জানিয়েছেন শপিং সেন্টারের কর্মীরা।

ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, দোকানে এসে লোহান কিছু পোশাক পছন্দ করেন এবং সেগুলো নিয়ে ড্রেসিং রুমে যান। এর কিছুক্ষণ পরই তিনি বিবস্ত্র অবস্থায় ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন আর দৌড়াতে থাকেন। আর সে সময় তাকে আড়াল করার জন্য তার পেছনে দৌড়াচ্ছিলেন সেখানে কর্মরতরা।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে লোহানের মুখপাত্রের তরফ থেকে।