২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির সঙ্গে দেখা করলেন আমির

প্রধানমন্ত্রীর আসনে বসার পর প্রথমবারের মতো কোনো বলিউডি তারকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করলেন নরেন্দ্র মোদি। তবে কোনো সিনেমার প্রচারণা কিংবা নেহাতই সাক্ষাৎ নয় এটা। সামাজিক নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন আমির খান। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 12:03 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

ছোট পর্দায় পারফেকশনিস্ট খানের অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’তে উঠে আসা বিভিন্ন সামাজিক সমস্যা তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে।

বৈঠক শেষে বেরিয়ে এসেই আমিরের টুইট – “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এলাম। তার মূল্যবান সময় আমাকে দিয়েছেন তাই আমি খুবই কৃতজ্ঞ।”

টুইটের মাধ্যমে আমির আরও জানান, ‘সাত্যামেভ জায়াতে’ অনুষ্ঠানের মাধ্যমে কী ধরনের সামাজিক সমস্যা জনসম্মুখে উঠে এসেছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। মোদি তাকে আশ্বাস দিয়েছেন, এ বিষয়গুলো খতিয়ে দেখবেন।

এছাড়া মোদির সঙ্গে আমিরের হাত মেলানোর একটি ছবি পোস্ট করেছে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইট। বৈঠক চলাকালীন একটি ছবি পোস্ট করেন আমিরও।

২০১২ সালের মে মাসে শুরু হয় সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’। দুই বছর পর প্রচারিত হয়েছে এর দ্বিতীয় সিজন যা শেষ হয়েছে কয়েক মাস আগে। আপাতত তৃতীয় সিজনের কাজ করছেন আমির।