বলিউডের বর্ষার গান
হিন্দি সিনেমার পর্দায় কখনও বৃষ্টি ঝরেছে বিরহের বেদনা হয়ে, কখনও আসন্ন প্রেমের লাগামহীন আবেগে। বৃষ্টিভেজা হিন্দি গানের বিশাল সম্ভার থেকে সেরা ১০টি গানের তালিকা তুলে ধরা হলো গ্লিটজের পাঠকদের জন্য:
সুরকার: শংকর-জয়কিশান
গীতিকার: শৈলেন্দ্র
এ গানে এক ছাতার নিচে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা আজীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে একে অন্যকে। রাজ কাপুর আর নার্গিসের বৃষ্টিভেজা দৃশ্যটি হিন্দি সিনেমার জগতে কিংবদন্তিতুল্য।
সুরকার: শচীন দেব বর্মণ
গীতিকার: মাজরুহ সুলতানপুরি
মুষলধারে বৃষ্টি, বৃষ্টির পানিতে গাড়ি নষ্ট। সুন্দরী চালক গাড়ির বাইরে বেরিয়ে এলো। আর মেকানিক গাড়ি ঠিক করার ফাঁকে গান জুড়ে দিলো। ‘চালতি কা নাম গাড়ি’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া এই গান আর গানের দৃশ্য, দুটোই সমান উপভোগ্য। ছন্দময় এই গানের দৃশ্যকে কিংবদন্তিতে পরিণত করেছেন মিষ্টি হাসির মধুবালা আর সব্যসাচী কিশোর কুমার।
সুরকার: রাহুল দেব বর্মণ
গীতিকার: আনান্দ বাকশি
স্মৃতি-জাগানিয়া এই গানটি চিত্রায়িত হয়েছে ছাদের উপর। আর ডি বর্মণের মেলোডি আর রাজেশ খান্না ও জিনাত আমানের পর্দা রসায়ন গানটিতে বৃষ্টির অনন্য এক রূপ ফুটিয়ে তুলেছে।
সুরকার: বাপ্পী লাহিড়ী
গীতিকার: অঞ্জন
বৃষ্টি যতোই হোক, তা অমিতাভ বচ্চনের প্রাণোচ্ছলতাকে দমাতে যথেষ্ট নয়। শান্ত স্বভাবের স্মিতা পাটিলকেও উচ্ছল করার ক্ষমতা রাখে তা। অনিয়মিত অঙ্গভঙ্গিতে এই গানটিতে বিগ বি আর স্মিতার সেই রূপই দেখতে পাওয়া যায়।
সুরকার: রাহুল দেব বর্মণ
গীতিকার: জাভেদ আখতার
যুগে যুগে বৃষ্টি আর প্রেম একে অন্যের পরিপূরক হয়ে ধরা দিয়েছে। আর ভিধু ভিনোদ চোপড়া বৃষ্টি-প্রেমের এই সম্পর্ক পুরো মাত্রায় ফুটিয়ে তুলতে পেরেছেন এই গানে। এই কাজে তার সঙ্গে ছিলেন অনিল কাপুর আর মানিশা কৈরালা’র মতো জুটি। আর অবশ্যই আর ডি বর্মণ-জাভেদ আখতার জুটির অসাধারণ সংগীত।
সুরকার: উত্তম সিং
গীতিকার: আনান্দ বাকশি
এই গানটি অন্য একটা মাত্রা পেয়েছে বেশ কয়েকটি কারণে। গানে আছে আনান্দ বাকশির সহজ এবং ছন্দোময় গীত আর উত্তম সিং এর চনমনে তাল ও সুর। সঙ্গে আছে শামাক দাভারের কোরিগ্রাফিতে মাধুরি দিকশিত আর শাহরুখ খানের প্রাণবন্ত নাচ।
সুরকার: এ আর রহমান
গীতিকার: আনান্দ বাকশি
নায়ক আকশায় খান্না পাহাড়ে বেড়াতে গিয়ে নায়িকা ঐশ্বরিয়া রাইকে প্রথম দেখতে পান এই গানেই। গানে ঐশ্বরিয়ার মুখে ফুটে ওঠে জীবনসাথী খুঁজে পাওয়ার আকূলতা। আর বৃষ্টির মধ্যে গান আর নাচে মগ্ন ঐশ্বরিয়াকে দেখে মুহূর্তেই তার প্রেমে পড়ে যান আকশায়।
সুরকার: এ আর রেহমান
গীতিকার: জাভেদ আখতার
আশুতোশ গোয়ারিকারের সুপারহিট সিনেমা ‘লাগান’-এর এই গানটিকে বৃষ্টির গান না বলে বৃষ্টি চাওয়ার গান বলাই বেশি উপযুক্ত হবে। গ্রামে চলছে খরা। ঈশান কোণে হঠাৎ করেই মেঘের আভাস দেখা যায়। আর আসন্ন বৃষ্টির আশায় উচ্ছাসে ফেটে পড়ে গোটা গ্রামের মানুষ। বৃষ্টির গুণগানে মুখরিত হয় তারা।
সুরকার: ভূপেন হাজারিকা
গীতিকার: ভূপেন হাজারিকা
মহাশ্বেতা দেবীর কাহিনিতে কল্পনা লাজমি পরিচালিত ছবি রুদালিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানে ফুটে উঠেছে প্রকৃতি ও নারীর কান্না।
সুরকারঃ ভিশাল ভারাদওয়াজ
গীতিকারঃ গুলজার
রাম গোপাল বার্মার পরিচালনায় ‘সাতইয়া’ সিনেমায় এই গানটি শহুরে বৃষ্টির বন্দনা। লতা মুঙ্গেশকরের কণ্ঠ যেন সুরের বৃষ্টি ঝরায় এই গানে। সীমিত যন্ত্রানুষঙ্গে আর আসল বৃষ্টির শব্দে মিলিয়ে তৈরি হয় অনন্য এই গানটি।
