২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একশো কোটি আয় করলো 'হলিডে'

মুক্তির তিন সপ্তাহের মধ্যে ভারতে একশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে আকশায় কুমার অভিনীত অ্যাকশন মুভি ‘হলিডে’। সিনেমাটির নির্মাতা এ আর মুরুগাদস বলছেন, অ্যাকশন ঘরানার যে ধরণের সিনেমা ভারতে তৈরি হচ্ছে তাতে খুব সহজেই হলিউডকে টক্কর দেয়া সম্ভব।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

তবে হিন্দি ফিল্মের বাজার এখনও হলিউডি সিনেমার মত বিস্তৃত হয়নি তাই অতটা সমাদর পাওয়ার সম্ভাবনা এখনও কম বলেও মনে করেন মুরুগাদস।

"একটি ভাল অ্যাকশন সিনেমায় যে ধরনের বিষয়বস্তু এবং কাহিনি থাকা প্রয়োজন তা আমাদের আছে। সে বিষয়ে হলিউডের চেয়ে পিছিয়ে নেই আমরা৤ কিন্তু তাদের সিনেমার বাজার অনেক বড়৤ তাছাড়া তাদের মত যুদ্ধবিষয়ক সিনেমা এবং বড় বাজেটের অ্যাকশন ফিল্ম নির্মাণের পরিবেশ এখনও মুম্বাইয়ে তৈরি হয়নি।"

অ্যাকশন ফিল্ম নির্মাতা হিসেবে দক্ষিণ ভারত এবং বলিউড - দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় এই নির্মাতা। বলিউডে ‘একশো কোটির ক্লাব’ এর প্রচলন হয়েছিল তার পরিচালিত সিনেমা ‘গাজনি’ থেকেই, যা তামিল ভাষাতেও নির্মাণ করেছেন তিনি।

ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই মূলত তামিল অ্যাকশন মুভি নির্মাণ করেছেন মুরুগাদস৤ এর মধ্যে রয়েছে ‘ধিনা’ এবং ‘রামানা’।

‘হলিডে’ তার পরিচালিত দ্বিতীয় হিন্দি সিনেমা, যেখানে আকশায়ের সঙ্গে দেখা গেছে সোনাকশি সিনহাকে।

৬ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটির ১০০ কোটির ক্লাবে অন্তর্ভূক্তির খবর টুইট করে জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ।

খুবই অল্প সময়ের জন্য হলেও এখানে একজন বক্সারের ভূমিকায় দেখা গেছে সোনাকিশকে। সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে সন্ত্রাসবাদ নিয়ে৤ নির্মাতাদের দাবি অনুযায়ী আকশায় কুমার এই সিনেমার প্রত্যেকটি স্টান্ট নিজেই পারফর্ম করেছেন।