২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্টে ‘মিশন ইম্পসিবল: ফাইভ’

শুরু হয়েছে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের পঞ্চম সিনেমার কাজ। ব্রিটিশ পার্লামেন্টের ভেতরেও সিনেমাটির কয়েকটি দৃশ্যের শুটিং হবে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

ব্রিটেনের হাউজ অফ কমনসের ভেতর শুটিং করার অনুমতি মিলেছে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নির্মাতাদের।

এক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, ব্রিটিশ পার্লামেন্টসহ লন্ডনের অনেক স্থানেই শুটিং চলবে সিনেমাটির। তবে কী ধরনের অ্যাকশন দৃশ্য রাখা হবে পার্লামেন্টের ভেতরে তা এখনও ঠিক করেননি নির্মাতারা।

এখন পর্যন্ত শুধুমাত্র একটি সিনেমার শুটিং হয়েছে যুক্তরাজ্যের সংসদ ভবনের ভেতর আর সেটি হল মেরিল স্ট্রিপ অভিনীত ‘সাফ্রাগেট’। কড়া নিরাপত্তাসম্বলিত এই ভবনে এর আগে কখনও কোনো সিনেমার শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি।   

‘মিশন ইম্পসিবল’-এর এবারের পর্ব পরিচালনা করবেন ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’-খ্যাত নির্মাতা ক্রিস্টোফার ম্যাকগুয়ার। চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ চিত্রনাট্যকার ড্রু পিয়ার্স। এর আগে তিনি ‘আয়রন ম্যান থ্রি’র চিত্রনাট্য লিখেছেন। 

বরাবরের মতো এই সিনেমার নায়কের ভূমিকায় দেখা যাবে টম ক্রুজকে। এছাড়া জে জে আব্রামসের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনাও করবেন তিনি।

‘মিশন ইম্পসিবল ফাইভ’ মুক্তি পাবে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর।