বিশ্বকাপের সেরা ১০ গান
বিশ্বকাপের উন্মাদনা সবচেয়ে বেশি ফুটে ওঠে গানে। ফুটবল নিয়ে মানুষের আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে থিম সংসহ বিভিন্ন শিল্পীদের গানগুলোতে।
ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ধারণাটি চালু হয়েছিল ১৯৬২ সালে। চিলিতে অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে থিম সং ছিল দ্য র্যাম্বলার্সের ‘এল রক দেল মুন্দিয়াল’। এখনকার দিনের থিম সংগুলোর মতো এতটা জনপ্রিয়তা অবশ্য সেই গানটি পায়নি। ফিফার তখন থিম সং নিয়ে তেমন কোনো মাথাব্যথা ছিল না। গানগুলোর মূল উদ্দেশ্য ছিল খেলার আবেগ সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আর তাই ওই সময় গানগুলোতে বেশি গুরুত্ব পেত কথা।
১৯৯৮ সালে থিম সং নিয়ে এক বিপ্লবের সূচনা হয়। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে থিম সংয়ের জন্য বেছে নেওয়া হয় লাতিন গায়ক রিকি মার্টিনকে। রিকির ‘কোপা দে লা ভিদা’ গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই মার্কিন মিউজিক চার্টের শীর্ষে চলে আসে।
‘কোপা দে লা ভিদা’ থেকে অনুপ্রাণিত হয়েই পরবর্তীতে শুরু হয় জনপ্রিয় ঘরানার থিম সংয়ের ধারা। গ্লিটজের পাঠকেদের জন্য তুলে ধরা হল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে জনপ্রিয় ১০টি গানের তালিকা।
ফুটবলের মাধ্যমে বিশ্ব শান্তি আর ঐক্যকে তুলে ধরা হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের এই গানে।
একই বছরে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ছিল এটি। ফুটবলে এগারোজনের দলের মতোই পুরো পৃথিবীকে একদলে নিয়ে আসা নিয়েই ছিল এই গান।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম অফিসিয়াল থিম সং এটি। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপের জন্য এ গান গেয়েছিল ব্যান্ড দল দ্য র্যাম্বলার্স। তিনি না থাকলে থাকলে বিশ্বকাপ উপলক্ষে গান তৈরির ধারণাটাই হয়ত চালু হত না।
২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের থিম সংটি ছিল ইন্সট্রুমেন্টাল। তাক্কিউ ইশিনোর আয়োজনে যন্ত্রসংগীতের সুরে তারকা ফুটবলারদের খেলার ক্লিপিং জুড়ে তৈরি অসাধারণ এক মিউজিক ভিডিও দর্শকদের মন কেড়েছিল। এটি অবশ্য পৃথিবীর অন্যদেশগুলোর তুলনায় জাপানেই বেশি জনপ্রিয় হয়েছিল।
স্যাক্সোফোনের ব্যবহার ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের এই থিম সংটিকে অন্যসব গান থেকে আলাদা করে তুলেছে। গানটি বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময়তাকে তুলে ধরে।
এই গানের মাধ্যমে অ্যানাস্তাশিয়া শ্রোতাদের হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগান। দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের এই গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।
শীর্ষ দশের এই গানটিই শুধু ফিফার অফিসিয়াল থিম সং নয়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বিকল্প গান হয়ে উঠেছিল এটি। অনেক শ্রোতার কাছেই গানটিকে শাকিরা’র ‘ওয়াকা, ওয়াকা’র চাইতেও বেশি আকর্ষণীয় এবং বেশি আশা-জাগানিয়া মনে হয়েছিল।
বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা গানটির কথা ও সুর এতটাই উদ্দীপক ছিল যে অনেকেই মনে করেন বিশ্বকাপের থিম সংগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।
মিউজিক ভিডিওতে শাকিরার ছন্দময় নাচ তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘ওয়াকা ওয়াকাকে’। লাতিন আমেরিকার শিল্পী হয়েও শাকিরা আফ্রিকার মানুষদের অসাধারণ প্রাণশক্তি আর জীবন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এই গানে।
বিশ্বকাপের ইতিহাসে নতুন ধারার প্রথম অফিসিয়াল থিম সং হল এই গান। বিশ্বকাপ সংগীতের কথা উঠলে এই গানটির কথাই সবার আগে মনে পড়বে। এখন পর্যন্ত বিশ্বকাপের কোন থিম সংই এই গানের উদ্দীপনাকে ছাড়াতে পারেনি। গানের ‘গোল, গোল, গোল, আলে আলে আলে’ পংক্তিটি এখনও মানুষকে নাড়া দেয়।
