২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু ছেলেদের জন্য ‘ভাই’ - সালমান খান

মুম্বাই সিনেপাড়ায় কেবল নয় পুরো দুনিয়াজুড়েই ভক্ত,বন্ধু,অনুজরা ভালোবেসে তাকে ডাকেন ‘ভাই’ কিন্তু এবার সাফ জানিয়ে দিলেন সালমান খান,মেয়েরা যেন তাকে ‘ভাই’ না ডাকেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার সালমানের নতুন সিনেমা ‘কিক’ এর প্রথম গান 'জুম্মে কি রাত’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে দেখে পাগল হয়ে যান ভক্তরা বিশেষ করে মেয়েরা ‘সাল্লু',‘সাল্লু’,‘জানু’,‘জানু’ বলে চিৎকার করতে থাকেন কিন্তু ৪৮ বছর বয়সী এই সুপারস্টার সবাইকে বলেন তাকে ‘ভাই’ বলে ডাকতে। 

এক সাংবাদিক তখন সালমানকে প্রশ্ন করে বসেন মেয়েরা তাকে ‘জান’ বানাতে চাইছে কিন্তু তিনি তাদের ‘ভাই’ ডাকতে বলছেন কেন জবাবে সালমান বলেন, “আমি শুধু ছেলেদের জন্য ‘ভাই’ আমার দুই আপন বোন আছেন আর আরও দুই বোন আছেন যারা আমাকে রাখী বাঁধেন আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

কারান জোহারের টক শো 'কফি উইথ কারান’ এ সালমান খান বলেছিলেন তার কৌমার্য্য অটুট আছে আর তারপরই শোতে আসা বিভিন্ন তারকারা তাকে ‘ভাই’ ডাকা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন অনেকে এও বলেন যে সব মেয়েরা ‘ভাই’ ডাকলে সালমান বিয়ের বাঁধনে জড়াবেন কিভাবে।

এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিক’ সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত সিনেমায় তার বিপরীতে দেখা যাবে 'রেস টু’ খ্যাত জ্যাকলিন ফার্নান্দেজকে সিনেমায় আরও অভিনয় করেছেন রানদিপ হুডা এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকি এই সিনেমায় প্রথমবারের মত ব্যাংক ডাকাতের ভুমিকায় দেখা যাবে সালমান খানকে।